×

পার্বতীপুরে একই রশিতে ঝুলছিল মা-মেয়ের লাশ

নিজস্ব প্রতিবেদক
দিনাজপুরের পার্বতীপুরের মোস্তফাপুর ইউপির ছোট চন্ডিপুর (কালিরহাট) গ্রামে একই রশিতে ঝুলন্ত অবস্থায় মা-মেয়ের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ সোমবার বিকেল সাড়ে ৫টায় ওই গ্রামের নিপেন রায়ের স্ত্রী ছবি রানী (৩৫) ও মেয়ে পল্লবী রানী (১৫) এর মরদেহ উদ্ধার করা হয়।
স্থানীয়রা জানান, ঘটনার সময় বাড়ির অন্যান্য সদস্যরা অনুপস্থিত ছিলো। নিহত ছবি রানীর স্বামী নিপেন রায় বাসায় ফিরে দু’জনকে ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়ে চিৎকার করলে প্রতিবেশীরা ছুটে আসে। দরজা বন্ধ ঘরে ফ্যানের সাথে একই রশিতে মা-মেয়ের ঝুলন্ত লাশ দুটি উদ্ধার করে পুলিশে খবর দেয়। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
এ বিষয়ে পার্বতীপুর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল ওয়াদুদ জানান, মরদেহ দুটি উদ্ধার করে সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এবিষয়ে একটি অপমৃত্যু মামলা হয়েছে। পরিবারের পক্ষ থেকে এখনও কোন অভিযোগ পাওয়া যায়নি।

মন্তব্য করুন

যে ঘরগুলোতে * চিহ্ন রয়েছে সেগুলো অবশ্যই পূরণ করতে হবে।