×

পরিবেশের ভারসাম্য রক্ষা করতে বৃক্ষের বিকল্প নেই- এডিসি দিনাজপুর

দিনাজপুর প্রতিনিধি
দিনাজপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এস.এম হাবিবুল হাসান বলেছেন, পরিবেশের ভারসাম্য রক্ষা করতে বৃক্ষের বিকল্প নেই। তাই প্রতি বছর বাড়ীর আশপাশের ফাকা জায়গায় বৃক্ষরোপন করতে হবে। মনে রাখবেন আগামী প্রজন্মকে একটি দুষণমুক্ত সুন্দর পৃথিবী উপহার দিতে হলে বেশি বেশি করে বৃক্ষরোপন করতে হবে আমাদের।
আজ মঙ্গলবার দিনাজপুর সদর উপজেলার ৯নং আস্করপুর ইউনিয়নে দিনাজপুর এডিপি, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের আয়োজনে বৃক্ষরোপন ক্যাম্পেইন-২০২৬ এর উদ্বোধন ও উপকারভোগী সাধারণ মানুষের মাঝে বৃক্ষের চারা বিতরণ করতে গিয়ে তিনি প্রধান অতিথির বক্তব্যে এ কথাগুলো বলেন। দিনাজপুর এডিপি ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের সিনিয়র ম্যানেজার সেবাস্টিয়ান পিউরীফিকেশন এর সভাপতিত্বে বক্তব্য রাখেন ৯নং আস্করপুর ইউনিয়নের ইউপি সদষ্য মো. আমিনুল ইসলাম এবং এলাকার স্থানীয় ধর্মীয় নেতৃবৃন্দ। প্রধান অতিথি প্রতি জনকে দুটি আমগাছের চারা, একটি পেঁয়ারা গাছের চারা ও একটি জলপাই গাছের চারা মোট ৩৮০ জনের মাঝে বিতরণ করেন। সভাপতির বক্তব্যে দিনাজপুর এডিপি ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের সিনিয়র ম্যানেজার সেবাস্টিয়ান পিউরীফিকেশন বলেন, প্রতি বছর ওয়ার্ল্ড ভিশন পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপন কর্মসূচী পালন করে আসছে। এতে যেমন পরিবেশ রক্ষা পাবে ঠিক তেমনি আগামী প্রজন্মকে আমরা একটি সুন্দর দূষণমুক্ত পৃথিবী উপহার দিয়ে যেতে পারব। সঞ্চালকের দায়িত্ব পালন করেন সিনিয়র প্রোগ্রাম ম্যানেজার ভিক্টরিয়া বিশ্বাস।

মন্তব্য করুন

যে ঘরগুলোতে * চিহ্ন রয়েছে সেগুলো অবশ্যই পূরণ করতে হবে।