

দিনাজপুর প্রতিনিধি
দিনাজপুর জেলা পরিষদের উদ্যোগে বিভিন্ন উন্নয়ন বরাদ্দ ও অনুদানের চেক বিতরণ করা হয়েছে। আজ বুধবার বেলা ১১টায় জেলা পরিষদ সভাকক্ষে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা পরিষদের প্রশাসক মোফাজ্জল হোসেন দুলাল।
অনুষ্ঠানে জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মোখলেছুর রহমানসহ পরিষদের অন্যান্য কর্মকর্তা ও সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
এসময় বিভিন্ন ধর্মীয় ও শিক্ষা প্রতিষ্ঠানের উন্নয়নমূলক কাজে বরাদ্দের চেক এবং অসুস্থ রোগী, শিক্ষার্থী ও অসহায় ব্যক্তিদের আর্থিক সহায়তার অনুদানের চেক বিতরণ করা হয়।
