

বোচাগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি
দিনাজপুর জেলার বোচাগঞ্জ উপজেলার একমাত্র শতভাগ রপ্তানিমুখী পাটজাত শিল্প প্রতিষ্ঠান ”হারকম” এর শত শত নারী পুরুষ শ্রমিকেরা তাদের বেতন বৃদ্ধির দাবীতে রাস্তায় নেমে বিভিন্ন স্লোগান দিতে থাকে।
আজ বুধবার বেলা ১১টায় সেতাবগঞ্জ পৌর সভার মেলাগাছি এলাকায় অবস্থিত হারমের নারী পুরুষ শ্রমিকেরা মাইক নিয়ে তাদের বেতনসহ বিভিন্ন দাবীতে সেতাবগঞ্জ প্রেসক্লাবের সামনে জড়ো হয়। এরপর আন্দোলনরত শ্রমিকেরা বোচাগঞ্জ উপজেলা নিবার্হী অফিসার এর কাছে তাদের দাবীসম্মিলিত একটি স্মারকলিপি প্রদান করেন।
আন্দোলনরত শ্রমিকেরা বলেন, আমাদের সাথে বেতন বৈষম্য করা হচ্ছে। বোচাগঞ্জ উপজেলার শ্রমিকদের বেতন কম দিচ্ছে মালিক কর্তৃপক্ষ। আর বাহিরের শ্রমিকদের বেতন অনেক বেশী। নতুন শ্রমিকদের বেতন মাত্র ৩ হাজার টাকা। যা অতি নগন্য। আমরা এই বৈষম্য এর পরিবর্তন চাই।
এসময় দড়ি মেশিনের হেলপার নাজমা বেগম, বেণি বার্ণিং বিভাগের হেলপার আরমিন আক্তার, পাট কাটিং বিভাগের সাধারণ পাট সর্টাও শ্রীমতি কাঞ্চন, সুইং বিভাগের এসিসটেন্ট অপারেটর বেবী আক্তার বলেন, আমরা মাথার ঘাম পায়ে ফেলে কাপের্ট, মাদুর, পাপোস উদপাদন করি তা শতভাগ বিদেশে রপ্তানী করা হয়। অথচ আমাদের পরিশ্রমের মুল্য দেয়া হচ্ছে না। আমরা আমাদের সঠিক বেতন চাই। আমরা অতিরিক্ত কাজের অভার টাইম চাই।
এবিষয়ে হারকম কর্তৃপক্ষের সাথে কথা বলতে গেলে নিরাপত্তা সুপারভাইজার মো. ইয়াসিন আলী বলেন, সাংবাদিকদের সাথে কথা বলার মত কেউ নেই। হারকমের ব্যবস্থাপনা পরিচালক মো. আজিজুল হকের মোবাইল ফোনে কথা বলার চেষ্টা করা হলে তিনি ফোন কল রিসিভ করেন নাই।
