×

বিরলে আবারও লক্ষাধিক টাকার নিষিদ্ধ চায়না দুয়ারী ও কারেন্ট জাল জব্দ

বিরল (দিনাজপুর) প্রতিনিধি
‎বিরলে দেশীয় মাছের প্রজাতি রক্ষায় নিষিদ্ধ চায়না দুয়ারী ও কারেন্ট জাল জব্দ এবং বিনষ্ট অব্যাহত রয়েছে। আজ ‎বুধবার বিকেলে প্রায় ১ লক্ষধিক টাকার জব্দকৃত নিষিদ্ধ চায়না দুয়ারী ও কারেন্ট জাল ধ্বংস করা হয়। এর আগে গতকাল মঙ্গলবার (১৪ জুলাই) এক লক্ষ টাকার ও গত রোববার (১২ জুলাই) প্রায় দেড় লক্ষ টাকা মূল্যের জব্দকৃত নিষিদ্ধ জাল ধ্বংস করে উপজেলা প্রশাসন।
‎উপজেলা মৎস্য অফিসার মো. আবুল কালাম আজাদ জানান, উপজেলার ৮নং ধর্মপুর ইউনিয়নের বিভিন্ন জলাশয় থেকে নিষিদ্ধ চায়না দুয়ারী জাল ২৫টি ও কারেন্ট জাল ২০টি পানিতে ব্যবহার করে মৎস্য আহরণকালে জব্দ করা হয়।
‎বিরল উপজেলা নির্বাহী অফিসার মো. রেজাউল ইসলামসহ মৎস্য দপ্তরের সকলে জনসচেতনতা বৃদ্ধিতে নিষিদ্ধ জালগুলো ব্যবহার করে মৎস্য আহরণে নিরুৎসাহিত করে আসছি। তদুপরী বিভিন্ন স্থানে এ জালগুলোর ব্যবহার হওয়ায় অভিযান পরিচালনা করা হচ্ছে। সকলকে দেশীয় প্রজাতি রক্ষায় নিষিদ্ধ চায়না দুয়ারী ও কারেন্ট জালসহ জীববৈচিত্রের ক্ষতি হয় এমন কাজ হতে বিরত থাকার আহ্বান জানিয়ে সহযোগিতা কামনা করেন তিনি।
‎বিরল উপজেলা পরিষদ চত্ত্বরে জব্দকৃত জাল ধ্বংসের সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মো. রেজাউল ইসলাম, উপজেলা মৎস্য অফিসার মো. আবুল কালাম আজাদ, বিরল প্রেস ক্লাবের সভাপতি আতিউর রহমান ও প্রচার সম্পাদক জহুরুল ইসলাম, সদস্য মুরছালিন হোসেন, বেলাল হোসেনসহ অনেকে।

মন্তব্য করুন

যে ঘরগুলোতে * চিহ্ন রয়েছে সেগুলো অবশ্যই পূরণ করতে হবে।