×

দিনাজপুরে নবাগত সিভিল সার্জনের সাথে ডায়াগনস্টিক মালিক সমিতির মতবিনিময়

দিনাজপুর প্রতিনিধি
দিনাজপুর বেসরকারি ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক মালিক সমিতির আয়োজনে সংগঠনের সভাপতি ডাঃ মমতাজ বেগম পলী ও সাধারণ সম্পাদক মো. আতিকুর রহমান নিউ এর নেতৃত্বে দিনাজপুরে সদ্য যোগদানকৃত জেলা সিভিল সার্জন(ভারপ্রাপ্ত)ডাঃ মো. গোলাম রসূল রাখি এর সাথে দিনাজপুর বেসরকারি ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক মালিক সমিতি নেতৃবৃন্দের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ বুধবার সকালে জেলা সিডিল সার্জন কার্যালয়ে তার অফিস কক্ষে সদ্য যোগদান কৃত জেলা সিভিল সার্জন(ভারপ্রাপ্ত) ডাঃ মো. গোলাম রসূল রাখি এর সাথে সৌজন্য সাক্ষাৎ ও মত বিনিময় সভায় উপস্থিত ছিলেন সংগঠনের সহসভাপতি- মো. আনোয়ারুল কবির, মো. জাকির হোসেন, দিলাওয়ার হোসেন শাহ্, মো. শামীম কবির, সাংগঠনিক সম্পাদক মো. মমিনুর রহমান বাপ্পি, মো. আতিকুর রহমান আতিক, মো. বজলুর রশিদ বুলু, দপ্তর সম্পাদক বিশ্বজিৎ কুমার রায় বকুল, প্রচার ও প্রকাশনা সম্পাদক চন্দন কুমার অধিকারী ভোলা, সহপ্রচার ও প্রকাশনা সম্পাদক মো. নুর ইসলাম সাগর, ক্রিয়া সম্পাদক জগদীশ চন্দ্র রায়, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক মো. মনোয়ার সেলিম, অর্থ সম্পাদক তোফায়েল আহম্মেদ প্রমুখ।
মত বিনিময় কালে জেলা সিভিল সার্জন বলেন, সরকারি হাসপাতালের পাশাপাশি বেসরকারি ক্লিনিক গুলো তারা তাদের স্বচ্ছতা বজায় রেখে মানুষকে সেবা দিয়ে যাবে। তিনি নেতৃবৃন্দদের বলেন, ক্লিনিকে প্রয়োজনীয় চিকিৎসক, পরিষ্কার পরিচ্ছন্ন ও সরকারি নিয়ম অনুযায়ী ক্লিনিকে সবকিছু করতে হবে। ক্লিনিকে কোন ধরনের অনিয়ম ও দুর্নীতি বরদাস্ত করা হবে না। ক্লিনিকে অবস্থানরত রোগীদের আন্তরিকতা দিয়ে সেবা করার মন মানসিকতা থাকতে হবে।
এর আগে সংগঠনের সভাপতি ডাঃ মমতাজ বেগম পলী ও সাধারণ সম্পাদক মো. আতিকুর রহমান নিউ এর নেতৃত্বে দিনাজপুরে সদ্য যোগদানকৃত জেলা সিভিল সার্জন(ভারপ্রাপ্ত) ডাঃ মো. গোলাম রসূল রাখিকে ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়।

মন্তব্য করুন

যে ঘরগুলোতে * চিহ্ন রয়েছে সেগুলো অবশ্যই পূরণ করতে হবে।