×

জুলাই অভ্যুত্থানে শহীদদের প্রতি ছাত্রদল বেঈমানি করবে না – ছাত্রদল সভাপতি রাকিব

পীরগঞ্জ (রংপুর) প্রতি‌নি‌ধি
জাতীয়তাবাদী ছাত্রদলের সভাপতি রা‌কিবুল ইসলাম রা‌কিব বলেন, জুলাই-আগস্টের অভ্যুত্থানে যারা দেশের জন্য আত্মত্যাগ করেছেন, তাঁদের র‌ক্তের সাথে ছাত্রদল কখনোই বেঈমানি করবে না। তিনি শহীদদের আত্মত্যাগের আদর্শ ধারণ করে গণতন্ত্র, ন্যায়বিচার ও মানুষের অধিকার প্রতিষ্ঠায় কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।
আজ বৃহস্পতিবার বেলা ১১ টায় জুলাই শহীদ দিবস ও আবু সাঈদের ২য় মৃত‌্যুবা‌র্ষিকী উপল‌ক্ষে তাঁর কবর জিয়ারত ও দোয়া মাহফিল শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন। তিনি আরো বলেন, জুলাই-আগস্টের আন্দোলনে শহীদদের রক্তের ঋণ জাতি কখনো শোধ করতে পারবে না। তাঁদের স্বপ্ন বাস্তবায়নে ছাত্রদল সবসময় জনগণের পাশে থাকবে এবং শহীদদের আত্মত্যাগকে সমুন্নত রাখতে কাজ করবে। আবু সাঈদের সমাধিস্থল থে‌কে প্রতিজ্ঞা কর‌ছি, যত‌দিন বাংলা‌দেশ থাক‌বে তত‌দিন আমরা তাদের স্মর‌ণে রাখ‌বো। তা‌দের র‌ক্তের প্রতি‌শোধ নেওয়ার জন‌্য আমরা জাগ্রত থাক‌বো। খু‌নি হা‌সিনা ও তার দোসর ছাত্রলীগের বিচা‌রের দাবী‌তে আমরা সর্বদা রাজপ‌থে থাক‌বো। আমা‌দের বিএন‌পি সরকার‌কে ধন‌্যবাদ জানা‌বো, প্রধানমন্ত্রী তার ক‌মিট‌মেন্ট রক্ষা ক‌রে‌ছে। বিএন‌পি সরকার দ্রুততম সম‌য়ে রায় কার্যকর ক‌রে দৃষ্টান্ত স্থাপন কর‌বেন। এসময় পীরগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি মাহমুদ-উন-নবী পলাশসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। কবর জিয়ারত শেষে তিনি শহীদ আবু সাঈদের বাবা-মাসহ পরিবারের সদস্যদের সাথে মতবিনিময় করে সম্ভব সবধরনের সহযোগিতার আশ্বাস দেন।

মন্তব্য করুন

যে ঘরগুলোতে * চিহ্ন রয়েছে সেগুলো অবশ্যই পূরণ করতে হবে।