

পীরগঞ্জ (রংপুর) প্রতিনিধি
রংপুর-৬ (পীরগঞ্জ) আসনের সাংসদ মাওলানা নুরুল আমীন শহীদ আবু সাঈদের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে তাঁর কবর জিয়ারত করেছেন।
আজ বৃহস্পতিবার দুপুরে উপজেলার বাবনপুর গ্রামে কবর জিয়ারতের সময় তার সাথে ছিলেন উপজেলা জামায়াতের আমীর জনাব মাওলানা মিজানুর রহমান, নায়েবে আমীর খাইরুল আজম (বিএসসি)সহ উপজেলা শাখার অন্যান্য নেতৃবৃন্দ।
কবর জিয়ারত শেষে শহীদ আবু সাঈদের রূহের মাগফিরাত, মর্যাদা বৃদ্ধি এবং জান্নাতুল ফিরদাউস নসীবের জন্য মহান আল্লাহ তাআলার দরবারে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। একই সঙ্গে দেশ, জাতি এবং মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করে প্রার্থনা করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত নেতৃবৃন্দ শহীদদের আত্মত্যাগকে গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন এবং তাঁদের আদর্শ ধারণ করে দেশ ও জাতির কল্যাণে কাজ করার আহ্বান জানান। এরপর সাংসদ মাওলানা নুরুল আমীন শহীদ আবু সাঈদের বাবা মকবুল হোসেনসহ পরিবারের সদস্যদের সাথে আলোচনা করেন এবং সবধরনের সহযোগিতার আশ্বাস দেন।
