×

বিরামপুরে ৫৮ লাখ টাকার নিষিদ্ধ ইঞ্জেকশন ও ট্যাবলেটসহ যুবক আটক

দিনাজপুর প্রতিনিধি
দিনাজপুরের বিরামপুর উপজেলায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে সাড়ে ৩ হাজার পিস বুপ্রেনরফিন ইনজেকশন এবং সাড়ে ২৫ হাজার পিস টাপেন্টাডল ট্যাবলেট সহ এক যুবককে আটক করা হয়েছে।
মামলা সূত্রে জানা যায় যে, আজ বৃহস্পতিবার সকালে গোপন সংবাদের ভিত্তিতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর দিনাজপুর জেলা কার্যালয়ের উপ পরিদর্শক মো. তাহমুদার রহমান এর নেতৃত্বে একটি চৌকস অভিযানিক দল দিনাজপুরের বিরামপুর থানাধীন রনগাঁও (২নং কাটলা ইউপি, ৬নং ওয়ার্ড) গ্রামের মো. রিপন হোসেন (৩৫) এর বাড়ি তল্লাশি করে সাড়ে ৩ হাজার পিস এ্যাম্পুল নামীয় কুপিজেসিক ইনজেকশন যার আনুমানিক মূল্য ৭ লাখ টাকা এবং সাড়ে ২৫ হাজার পিস টাপেন্টাডল ট্যাবলেট যার আনুমানিক মূল্য ৫১ লাখ টাকা উদ্ধার করা হয়েছে।
পরবর্তীতে আটককৃত মাদক ব্যবসায়ীকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ সনের ৩৬(১) সারণির ৮ (গ) ও ২৯ (গ) ধারায় বিরামপুর থানায় একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।
এই মাদকদ্রব্য উদ্ধার ও আসামী গ্রেফতারের বিষয় সম্পর্কে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর দিনাজপুর এলাকার জেলার পরিদর্শক মো. আব্দুর রহমান নিশ্চিত করেছেন।

মন্তব্য করুন

যে ঘরগুলোতে * চিহ্ন রয়েছে সেগুলো অবশ্যই পূরণ করতে হবে।