

বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি
দিনাজপুরের বীরগঞ্জ সদর উপজেলায় বন্ধ ঘরের দরজা ভেঙে একজনের লাশ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১৬ জুলাই) দিবাগত রাত ১টার দিকে পৌরসভার ৭নং ওয়ার্ডের মৃত সিদ্দিক হোসেনের আশরাফুল ইসলামের বাড়ির একটি ঘর থেকে লাশটি উদ্ধার করা হয়। গত বৃহস্পতিবার কাজ শেষে বাসায় ফেরার পর থেকে ওই ঘরের দরজা বন্ধ ছিল।
ওই ব্যক্তির নাম অরুন চন্দ্র সেন (২৮)। তিনি ঠাকুরগাঁও জেলা সদর সালন্দর এলাকার জ্যোতিশ চন্দ্র সেনের ছেলে। তিনি ওই ভাড়া বাসায় একাই থাকতেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার রাত সাড়ে ১০টার দিকে এর পর থেকে ওই ঘরের দরজা ভেতর থেকে বন্ধ অবস্থায় ছিল। ওই ঘরের ভেতর থেকে বিষের দুর্গন্ধ ছড়াতে শুরু করে। পরে বাড়িটির অন্য বাসিন্দা ও স্থানীয় লোকজন সেখানে গিয়ে ডাকাডাকি করেন। কিন্তু ভেতর থেকে দরজা বন্ধ থাকায় খোলা সম্ভব হচ্ছিল না। পরে স্থানীয়রা জাতীয় জরুরী সেবা ৯৯৯-এ ফোন দেয়। এসময় বীরগঞ্জ থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের একটি টিম এসে ঘরের দরজা ভেঙে লাশটি উদ্ধার করে।
বীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল ইসলাম বলেন, ধারণা করা হচ্ছে, বিষপানে ওই ব্যক্তির মৃত্যু হয়েছে। তাঁর শরীরে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। তাঁর মারা যাওয়ার পর ঘরের দরজা ভেঙে লাশ উদ্ধার করা হয়েছে। লাশ ময়নাতদন্ত জন্য দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে।
