×

পীরগঞ্জে পথচারীকে বাঁচাতে ‍গিয়ে বাসের নিচে মোটরসাইকেল: আরোহী নিহত

পীরগঞ্জ (রংপুর) প্রতিনিধি
ঢাকা-রংপুর মহাসড়কের পীরগঞ্জ উপজেলাধীন বড় দরগাহ বাজারে রংপুরগামী একটি বাসের চাপায় মোটরসাইকেলের পেছনে বসে থাকা এক ব্যক্তি নিহত এবং মোটরসাইকেলের চালক গুরুতর আহত হয়েছেন। আজ শুক্রবার বিকেলে এই ঘটনা ঘটে। নিহত ব্যক্তির নাম উজ্জ্বল। তিনি লালমনিরহাট জেলার আদিতমারী উপজেলার মসুর দরগাহ এলাকায় দুলাল রায়ের ছেলে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, বগুড়া থেকে রংপুরগামী একটি মোটরসাইকেল বড়দরগাহ বাজার এলাকায় পৌঁছালে চালক হঠাৎ রাস্তা পার হওয়া দুই পথচারীকে বাঁচানোর চেষ্টা করেন। এ সময় মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে রোমান পরিবহনের একটি যাত্রীবাহী বাসের নিচে চলে যায়। এতে মোটর সাইকেলের পেছনে বসে থাকা উজ্জ্বল ঘটনাস্থলেই নিহত হন।
বড়দগাহ হাইওয়ে থানা পুলিশ ঘটনার সত্যতা স্বীকার করে জানান, নিহতকে উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তরের জন্য যোগাযোগ করা হচ্ছে।

মন্তব্য করুন

যে ঘরগুলোতে * চিহ্ন রয়েছে সেগুলো অবশ্যই পূরণ করতে হবে।