

দিনাজপুর প্রতিনিধি
জুলাই গণঅভ্যুত্থানের যোদ্ধা শহীদ রুদ্র সেনের দ্বিতীয় মৃত্যুবার্ষিকী উপলক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতী দল দিনাজপুর জেলা শাখার উদ্যোগে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করা হয়েছে।
আজ শনিবার বেলা ১১টায় দিনাজপুর শহরের ইকবাল হাই স্কুল মোড়ে স্থাপিত শহীদ রুদ্র সেনের স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে এ শ্রদ্ধাঞ্জলি নিবেদন করা হয়। এ সময় শহীদের আত্মার মাগফিরাত ও দেশের শান্তি-সমৃদ্ধি কামনা করে দোয়া করা হয়।
শ্রদ্ধাঞ্জলি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আমিনুল ইসলাম মুন্না, পৌর বিএনপির সহ-সভাপতি আবুল কালাম আজাদ বাবু, জিয়া পরিষদের কেন্দ্রীয় কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক (রংপুর বিভাগ) কৃষিবিদ আবু তারিক এস.এ. সিদ্দিকী, জাতীয়তাবাদী তাঁতী দলের কেন্দ্রীয় কমিটির যুগ্ম আহ্বায়ক ও দিনাজপুর জেলা তাঁতী দলের সভাপতি মো. রেজাউল ইসলাম, জেলা তাঁতী দলের সাধারণ সম্পাদক মো. হাসিনুর রহমান হাসু খান, সিনিয়র সহ-সভাপতি আব্দুল করিম, সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ সেলিম হোসেন, প্রচার সম্পাদক আবুল হোসেন খোকন, সহ-দপ্তর সম্পাদক আরমান আলী, ১০ নং ওয়ার্ড বিএনপি’র সিনিয়র সহ-সভাপতি মো. শরিফ হাসান বিপ্লব, পৌর তাঁতী দলের সভাপতি মো. হিরা আহমেদ, যুগ্ম সম্পাদক শাহিন মিন্মাত খান, মো. তাজ, সাংগঠনিক সম্পাদক মো. জাহিদ আলী, প্রচার সম্পাদক আইনুল ইসলাম, সহ-প্রচার সম্পাদক রবিউল ইসলাম, নির্বাহী সদস্য রবিন খান, জেলা কমিটির সদস্য মনু, কোতোয়ালী তাঁতী দলের সভাপতি মো. বাবু ও সাধারণ সম্পাদক মাসুদ খানসহ জেলা, উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের নেতাকর্মীরা।
বক্তারা বলেন শহীদ রুদ্র সেনের আত্মত্যাগ দেশের গণতান্ত্রিক আন্দোলামের ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে। তাঁর আদর্শ ও আত্মত্যাগ নতুন প্রজন্মকে দেশপ্রেম, গণতন্ত্র ও ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠার সংগ্রামে অনুপ্রাণিত করবে। তাঁরা শহীদ রুদ্র সেনের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে তাঁর আদর্শ বাস্তবায়নে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।
