×

বোচাগঞ্জে শতাধিক পিস ইয়াবাসহ মাদক বিক্রেতা আটক

বোচাগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি
দিনাজপুর জেলার বোচাগঞ্জ উপজেলায় ইয়াবা বিক্রির অভিযোগে ১শত ২৫ পিস ইয়াবাসহ মো. মাসুদ রানা নামের একজনকে আটক করেছে বোচাগঞ্জ থানা পুলিশ।
থানা সূত্রে জানা গেছে, আজ শনিবার দুপুর ১২টার দিকে গোপন সংবাদের ভিক্তিতে উপজেলার সেতাবগঞ্জ পৌর শহরের জালগাঁও সড়ক হতে মাছের আড়ৎদার মো. মাসুদ রানা, পিতা মরহুম শাহ জাহান হিরা, সাং বড়মাঠ পাড়া সেতাবগঞ্জ পৌরসভা কে ১শত ২৫ পিস ইয়াবা ট্যাবলেট, নগদ ৩ হাজার ৫ শত টাকা ও ২টি বাটন ফোনসহ তাকে আটক করা হয়।
বোচাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মিজানুর রহমান জানান, আটককৃত মাসুদ রানা দীর্ঘদিন থেকে মাছ ব্যবসার আড়ালে মাদক ব্যবসা করে আসছিল। গোপন সংবাদ পেয়ে এসআই মো. শামীম সরকার ও এসআই আবুল কালাম আজাদের নেতৃত্বে একটি দল জালগাঁও সড়কে অভিযান চালিয়ে ইয়াবাসহ তাকে আটক করা হয়। তার বিরুদ্ধে মাদক বিরোধী আইনে মামলা করে দিনাজপুর জেল হাজতে প্রেরণ করা হবে। এই রির্পোট লেখা পর্যন্ত মামলার প্রস্তুতি চলছিল।

মন্তব্য করুন

যে ঘরগুলোতে * চিহ্ন রয়েছে সেগুলো অবশ্যই পূরণ করতে হবে।