×

ফুুলবাড়ীতে পিকআপ চাপায় বিএনপি নেতার মৃত্যু, মহাসড়ক অবরোধ

নিজস্ব প্রতিবেদক
দিনাজপুরের ফুলবাড়ীতে পিকআপ চাপায় মিজানুর রহমান (৪৮) নামে এক ইউনিয়ন যুবদল নেতার মৃত্যু হয়েছে।
আজ শনিবার সন্ধ্যা সাড়ে ৭টায় উপজেলার খয়েরবাড়ী ইউনিয়নের ব্রহ্মচারী নামক স্থানে দিনাজপুর-গোবিন্দগঞ্জ আঞ্চলিক মহাসড়েকে এই দুর্ঘটনা ঘটে। ঘটনা নিশ্চিত করেছেন ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ আব্দুল লতিফ।
এ ঘটনায় প্রায় দুই ঘন্টা দিনাজপুর-গোবিন্দগঞ্জ আঞ্চলিক মহাসড়ক অবরোধ করে রাখেন স্থানীয়রা । পরে রাত সাড়ে ৯টার দিকে প্রশাসনের আশ্বাসে অবরোধ তুলে নেন তারা।
নিহত মিজানুর রহমান উপজেলার খয়েরবাড়ী ইউনিয়নের মহাদিপুর গ্রামের মকবুল হোসেন এর ছেলে। তিনি ওই ইউনিয়নের সাবেক ইউপি সদস্য ও যুবদলের সভাপতি ছিলেন।
পুলিশ ও স্থানীয় স~ত্রে জানাগেছে, মিজানুর রহমান সন্ধা সাড়ে ৭টার দিকে মোটরসাইকেল যোগে লক্ষিপুর বাজার থেকে ফুলবাড়ী যাওয়ার সময়, উপজেলার খয়েরবাড়ী ইউনিয়নের ব্রহ্মচারী নামক স্থানে এলে, দিনাজপুর থেকে ছেড়ে আসা একটি অজ্ঞাতনামা পিকাআপ বিরামপুর অভিমুখে যাওয়ার পথে মোটরসাইকেল আরোহী মিজানুর রহমানকে চাপা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এ ঘটনায় স্থানীয়রা ক্ষিপ্ত হয়ে দুই ঘন্টা দিনাজপুর-গোবিন্দগঞ্জ আঞ্চলিক মহাসড়ক অবরোধ করে রাখেন।
পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা আহমেদ হাছান ও অতিরিক্ত পুলিশ সুপার (ফুলবাড়ী সার্কেল) নবকুমার বিশ্বাসসহ থানাপুলিশ ঘটনাস্থলে গিয়ে স্থানীয়দের আশ্বস্ত করলে অবরোধ তুলে নেন তারা। পরে যান চলাচল স্বাভাবিক হয় ।
ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ আব্দুল লতিফ ঘটনা নিশ্চিত করে বলেন, ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। যান চলাচল স্বাভাবিক হয়েছে। মরদেহ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় থানায় একটি সড়ক পরিবহন আইনে মামলা দায়ের করা হবে।

মন্তব্য করুন

যে ঘরগুলোতে * চিহ্ন রয়েছে সেগুলো অবশ্যই পূরণ করতে হবে।