×

পাঁচবিবিতে আবারও কোটি টাকার কষ্টিপাথর উদ্ধার, আটক ১

জয়পুরহাট প্রতিনিধি
জয়পুরহাটের পাঁচবিবিতে ভারতে পাচারকালে ২১৫ কেজি ওজনের ১টি কালো কষ্টিপাথর উদ্ধার করেছে জয়পুরহাট ব্যাটালিয়ন (২০ বিজিবি)। এ সময় ১ জনকে আটক করা হয়েছে। উদ্ধারকৃত পাথরের সিজার মূল্য ১ কোটি ৭ লাখ ৫০ হাজার টাকা।
রোববার রাত ১২টায় কুসুম্বা ইউনিয়নের খামারপাড়া গ্রামে বিজিবি, পুলিশ ও স্থানীয় প্রশাসনের যৌথ অভিযানে এ উদ্ধার অভিযান চালানো হয়। আটককৃত ব্যক্তি হলেন খামারপাড়া গ্রামের শ্রী ভবেন্দ্র কৃষ্ণের ছেলে শ্রী কৃষ্ণ (৩৪)।
এ সময় তার কাছ থেকে ১টি বাটন মোবাইল ফোনও জব্দ করা হয়। জব্দকৃত মালামালসহ মোট সিজার মূল্য ১ কোটি ৭ লাখ ৫১ হাজার টাকা।
২০ বিজিবি জানায়, উদ্ধারকৃত পাথরটি পাহাড়পুর বৌদ্ধবিহার প্রত্নতত্ত্ব অধিদপ্তরের প্রতিনিধির কাছে হস্তান্তর করা হয়েছে এবং আটক আসামিকে পাঁচবিবি থানায় সোপর্দ করা হয়েছে।