×

ফুলবাড়ীতে ভোক্তা অধিকার আইনে জরিমানা আদায়


নিজস্ব প্রতিবেদক
দিনাজপুরের ফুলবাড়ীতে ভোক্তা অধিকার আইনে দুই ব্যবসায়ীকে জরিমানা করা হয়েছে। আজ মঙ্গলবার দুপুরে পৌর শহরের কাঁচা বাজারে ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মীর মো. আল কামাহ্ তমাল।
নিয়মিত বাজার মনিটরিংয়ের অংশ হিসেবে পৌর শহরের বিভিন্ন দোকান ও ব্যবসায়ী প্রতিষ্ঠানে অভিযান পরিচালনা করেন ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মীর মো. আল কামাহ্ তমাল। এসময় মুদি ব্যসায়ী মতিপাল কে ১হাজার টাকা ও সবজী বিক্রেতা রাজু কে ৫শ টাকা জরিমানা করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মীর মো. আল কামাহ তমাল জানান, দ্রব্যমূল্যের উর্দ্ধগতি নিয়ন্ত্রণে নিয়মিত বাজার মনিটরিংয়ের অংশ হিসেবে এ অভিযান পরিচালিত হয়েছে। অভিযানে ভোক্তা অধিকার আইনে দুই ব্যবসায়ীকে মোট ১৫শ টাকা জরিমানা করা হয়েছে। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

মন্তব্য করুন

যে ঘরগুলোতে * চিহ্ন রয়েছে সেগুলো অবশ্যই পূরণ করতে হবে।