×

কার্ভাডভ্যান ও ইজিবাইক মুখোমুখি সংঘর্ষে শিক্ষার্থীসহ নিহত-২

 

হিলি প্রতিনিধি
দিনাজপুরের বিরামপুরে কার্ভাডভ্যানের সাথে ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে দশম শ্রেণির শিক্ষার্থীসহ দুইজন নিহত হয়েছে।
আজ সোমবার বিকেলে উপজেলার বিছকিনি গ্রামের ঘোড়াঘাট রেলগেট এলাকায় দিনাজপুর-গোবিন্দগঞ্জ আঞ্চলিক মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
বিষয়টি নিশ্চিত করেছেন বিরামপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মমতাজুল হক।
নিহতরা হলেন, বিরামপুর আর্দশ হাইস্কুলের দশম শ্রেণির শিক্ষার্থী সায়েম ইসলাম (১৬) ও ইজিবাইক চালক নুরুজ্জামান হোসেন (৩৫) । নিহত শিক্ষার্থী সায়েম নবাবগঞ্জ উপজেলার আন্দোলগ্রামের আনোয়ারের ছেলে এবং ইজিবাইক চালক নুরুজ্জামান একই উপজেলার সাঁকোপাড়া গ্রামের মজিবরের ছেলে।
প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে বিরামপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মমতাজুল হক বলেন, আজ দুপুরে কোচিং শেষে ইজিবাইকে বাড়ি ফেরার পথে উপজেলার রেলগেট এলাকায় একটি কার্ভাডভ্যানের সাথে ইজিবাইকটির মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলে শিক্ষার্থী সায়েম নিহত হন এবং আহত অবস্থায় ইজিবাইকের চালককে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়ার পথে তারও মৃত্যু হয়। আইনি প্রক্রিয়া শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

মন্তব্য করুন

যে ঘরগুলোতে * চিহ্ন রয়েছে সেগুলো অবশ্যই পূরণ করতে হবে।