×

গোবিন্দগঞ্জে ইউপি চেয়ারম্যান গ্রেফতার

গাইবান্ধা প্রতিনিধি
গাইবান্ধার গোবিন্দগঞ্জের কামদিয়া ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি মোশাহেদ হোসেন চৌধুরী বাবলুকে গ্রেফতার করেছে পুলিশ।

মঙ্গলবার দুপুর আড়াইটার দিকে উপজেলা পরিষদ চত্বর থেকে তাকে গ্রেফতার করা হয়।
তিনি গাইবান্ধা-৪ (গোবিন্দগঞ্জ) আসনের আওয়ামী লীগ দলীয় সাবেক এমপি প্রকৌশলী মনোয়ার হোসেন চৌধুরীর ছোট ভাই। গোবিন্দগঞ্জ থানার ওসি বুলবুল ইসলাম বলেন, তার বিরুদ্ধে গোবিন্দগঞ্জ উপজেলা বিএনপির অফিস ভাংচুরের মামলা রয়েছে।

মন্তব্য করুন

যে ঘরগুলোতে * চিহ্ন রয়েছে সেগুলো অবশ্যই পূরণ করতে হবে।