রবিবার, ৩রা মে, ২০২৬ খ্রিস্টাব্দ

দিনাজপুরে জাতীয় রবীন্দ্র সঙ্গীত সম্মিলন পরিষদের দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

দিনাজপুর প্রতিনিধি
“মুক্ত করো ভয়, আপনা মাঝে শক্তি ধর, নিজেরে কর জয়”- রবীন্দ্রনাথের এই গানের সুরকে সামনে রেখে আজ শনিবার দিনাজপুর নাট্য সমিতি মঞ্চে অনুষ্ঠিত হলো জাতীয় রবীন্দ্র সঙ্গীত সম্মিলন পরিষদের দ্বি-বার্ষিক সম্মেলন ও নতুন কমিটি গঠন করা হয়েছে। ।
জাতীয় রবীন্দ্র সংগীত সম্মিলন পরিষদ দিনাজপুর শাখার সভাপতি মানস ভট্টাচার্য্য এর সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন পরিষদের সাধারণ সম্পাদক প্রদীপ ঘোষ। সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-সভাপতি আমিনুল হক বকুল, সম্পাদক মণ্ডলীর সদস্য আবুল ফারাহ পলাশ, কেন্দ্রীয় সদস্য নুরুল মতিন সৈকত। সভার শুরুতে শোক প্রস্তাব পাঠ করেন স্বপ্না রায়। শুভেচ্ছা বক্তব্য রাখেন নাট্য সমিতির সাধারণ সম্পাদক রেজাউর রহমান রেজু, কবি জলিল আহমেদ, শিক্ষাবিদ মোঃ শফিকুল ইসলাম, কণ্ঠ শিল্পী মোকসেদ আলী, নবরূপী সংগীত শিক্ষাকেন্দ্রের অধক্ষ্য মুক্তিযোদ্ধা লুৎফর রহমান, সংগঠনের কোষাধ্যক্ষ সুমন কান্তি রায়, অর্চনা অধিকারী, কবি মাসুদ মুস্তাফিজ, অধ্যাপক কামরুজ্জামান গোপন, সম্মিলিত সাংস্কৃতিক জোট দিনাজপুরের সভাপতি সুলতান কামাল উদ্দিন বাচ্চু ও নাট্য ব্যাক্তিত্ব তারিকুজ্জামান তারেক। সঞ্চালকের দায়িত্ব পালন করেন কবি বিধান দত্ত। বক্তারা বলেন, বাঙালি সংস্কৃতিকে রক্ষা করতে গেলে রবীন্দ্রনাথ-নজরুল সহ সমস্ত বাঙালি কবিদের সাথে নিয়ে সাহিত্য চর্চা করতে পারলে বাঙালি সংস্কৃতি ঋদ্ব হবে। যদি ও বাংলা সংস্কৃতিক এখন দুঃসময় চলছে। রবীন্দ্রনাথকে লালন ধারন করতে হবে। সেই সাথে রবীন্দ্র চর্চা করতে হবে শুদ্ধভাবে। দ্বিতীয় পর্বে কার্য-নির্বাহী পরিষদের নতুন কমিটি গঠন করা হলে কেন্দ্রীয় নেতৃবৃন্দ তার ঘোষনা দেন। সভাপতি মানস ভট্টাচার্য্য ও সাধারণ সম্পাদক সুমন কান্তি রায়সহ ২১ জন সদস্য বিশিষ্ট কার্যনির্বাহী পরিষদের কমিটি ঘোষণা করা হয়।

×

শেয়ার করুন:

Download High Quality Image
Share This

COMMENTS