রবিবার, ৩রা মে, ২০২৬ খ্রিস্টাব্দ

বিদেশে বিপুল জনশক্তি পাঠানোর কর্মসুচী নিয়েছে সরকার- জনপ্রশাসন প্রতিমন্ত্রী

মো. বাবুল হোসেন, জয়পুরহাট প্রতিনিধি
জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী আব্দুল বারী বলেছেন, প্রধানমন্ত্রী প্রতিবছর দেশ থেকে বিপুল সংখ্যক দক্ষ জনশক্তি বিদেশে পাঠানোর কর্মসূচি গ্রহণ করেছেন। কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র থেকে প্রশিক্ষন নিয়ে দক্ষতা অর্জন করে মানুষ সরকারি সুযোগ সুবিধার মাধ্যমে ব্যক্তিগত খরচ ছাড়াই বিদেশে যেতে পারবেন। বিদেশে যাওয়ার ক্ষেত্রে কেউ যেন প্রতারণার শিকার না হয়। সেই লক্ষে কাজ করছে সরকার।
আজ শনিবার দুপুরে জয়পুরহাট শিল্পকলা একাডেমিতে জেলার অনগ্রসর জনগোষ্ঠীর দক্ষতা উন্নয়ন ও নিরাপদ অভিবাসন প্রেক্ষিত জাপান শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
জয়পুরহাট কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের অধ্যক্ষ প্রকৌশলী মো. রেজাউল করিমের সভাপতিত্বে এসময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর মহাপরিচালক আবুল হাসনাত হুমায়ুন কবির, অতিরিক্ত মহাপরিচালক আশরাফ হোসেন, ভারপ্রাপ্ত জেলা প্রশাসক উত্তম কুমার, পুলিশ সুপার মিনা মাহমুদা, জেলা পরিষদের প্রশাসক মাসুদ রানা প্রধান ও জেলা বিএনপির আহবায়ক গোলজার হোসেন সহ বিভিন্ন সরকারি বেসরকারি ও অন্যান্য নেতৃবৃন্দরা।

×

শেয়ার করুন:

Download High Quality Image
Share This

COMMENTS