রবিবার, ৩রা মে, ২০২৬ খ্রিস্টাব্দ

বিরল কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়নের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

বিরল (দিনাজপুর) প্রতিনিধি
বিরল কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিঃ এর ২০তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার বিকেলে বিরল আদর্শ উচ্চ বিদ্যালয়ের হল রুমে বিরল কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিঃ এর চেয়ারম্যান একরাম হোসেন তালুকদার এর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা সমবায় অফিসার মো. হাফিজুর রহমান।
বিরল উপজেলা শিক্ষক কর্মচারী কো-অপারেটিভ লিঃ এর ব্যবস্থাপক বিশ্বনাথ রায় এর সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন দিনাজপুর ক্লাস্টার প্রতিনিধি পরিষদের চেয়ারম্যান মো. জয়নাল আবেদীন, উপজেলা শিক্ষক কর্মচারী কো-অপারেটিভ লিঃ এর চেয়ারম্যান মো. কামরুজ্জামান, উপজেলা প্রাথমিক শিক্ষক কো-অপারেটিভ লিঃ এর চেয়ারম্যান মো. জুলফিকার আলী। অন্যান্যদের মধ্যে বিরল কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিঃ এর ভাইস চেয়ারম্যান অনীল চন্দ্র রায়, সেক্রেটারি বীরেশ চন্দ্র দেবশর্মা, ট্রেজারার আতিউর রহমান, ডিরেক্টর পলাশ চন্দ্র মহন্ত, নাজমা খাতুন, উপজেলা শিক্ষক কর্মচারী কো-অপারেটিভ লিঃ এর সেক্রেটারি ফারুক হোসেন, উপজেলা প্রাথমিক শিক্ষক কো-অপারেটিভ লিঃ এর সেক্রেটারি ছামিদার রহমান প্রমূখ উপস্থিত ছিলেন।
সভায় বার্ষিক বাজেট, আয়-ব্যায়ের হিসাব অনুমোদনসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা ও সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

×

শেয়ার করুন:

Download High Quality Image
Share This

COMMENTS