রবিবার, ৩রা মে, ২০২৬ খ্রিস্টাব্দ

পীরগঞ্জে দেশ রূপান্তর পত্রিকার প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

পীরগঞ্জ (রংপুর) প্রতিনিধি
সপ্তম বর্ষ পেরিয়ে অষ্টম বর্ষে পদার্পন করলো দৈনিক দেশ রুপান্তর পত্রিকা। এ উপলক্ষে পীরগঞ্জ প্রেসক্লাবের হলরুমে কেক কাটা, আলোচনা সভাসহ বর্ণাঢ্য আয়োজন করেন দৈনিকটির পীরগঞ্জ প্রতিনিধি আব্দুর রহিম।
আজ শনিবার দুপুরে পীরগঞ্জ প্রেসক্লাবের হলরুমে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রেসক্লাবের সভাপতি মাজহারুল আলম মিলন। এতে প্রধান অতিথি ছিলেন রংপুর-৬ (পীরগঞ্জ) আসনের সংসদ সদস্য মাওলানা নুরুল আমীন।
আলোচনা সভায় বক্তব্য রাখেন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক হাবিবুর রহমান হাবিব, সিনিয়র সাংবাদিক আব্দুল্লাহীল বাকী বাবলু সিনিয়র সহ সভাপতি বখতিয়ার রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক আনজারুল হক, দপ্তর সম্পাদক মিনহাজুল ইসলাম মিলন প্রমুখ।

×

শেয়ার করুন:

Download High Quality Image
Share This

COMMENTS