সোমবার, ২৭শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

হিলিতে বিজিবির অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় নিষিদ্ধ ইনজেকশন জব্দ

হিলি (দিনাজপুর) প্রতিনিধি
জয়পুরহাট ব্যাটালিয়ন (২০বিজিবি) এর অধীনস্থ বাসুদেবপুর বিওপির একটি চৌকস টহল দল সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় নেশাজাতীয় ইনজেকশন উদ্ধার করেছে। আজ সোমবার হিলির দক্ষিণ বাসুদেবপুর বিওপির বিজিবি জোয়ানরা সীমান্ত এলাকা থেকে এসব মালামাল জব্দ করেন।
বিজিবি সূত্রে জানা গেছে, জয়পুরহাট ব্যাটালিয়নের অধীনস্থ দক্ষিণ বাসুদেবপুর বিওপির টহল কমান্ডার সুবেদার মো. আলাউদ্দিন এর নেতৃত্বে আজ ভোর আনুমানিক সাড়ে একটি বিশেষ অভিযান পরিচালিত হয়। টহল দলটি সীমান্তের মেইন পিলার ২৮৬/১৭-এস হতে প্রায় ৪০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে বাগমারা গ্রাম সংলগ্ন মাঠের মধ্যে তল্লাশি চালায়। বিজিবির উপস্থিতি টের পেয়ে চোরাকারবারিরা মালামাল ফেলে পালিয়ে গেলে সেখান থেকে মালিকবিহীন অবস্থায় অবৈধ ভারতীয় পণ্য জব্দ করা হয়। জব্দকৃত পণ্যের মধ্যে ভারতীয় কুপিজেসিক (Lupigesic) ইনজেকশন ১ হাজার ২৩০ পিস।
​উদ্ধারকৃত এই ইনজেকশনের সিজার মূল্য ১ লাখ ৮৪ হাজার ৫০০টাকা।
​বিজিবি জানিয়েছে, সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালান রোধে তাদের এই ধরনের অভিযান অব্যাহত থাকবে।

×

শেয়ার করুন:

Download High Quality Image
Share This

COMMENTS