বৃহস্পতিবার, ২৩শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

বোচাগঞ্জে দুই শিক্ষার্থীকে সম্মাননা উপহার প্রদান

বোচাগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি
দিনাজপুরের বোচাগঞ্জে উপজেলা পর্যায়ের চিত্রাঙ্কন প্রতিযোগিতায় কৃতিত্ব অর্জন করায় দুই শিক্ষার্থীকে সম্মাননা উপহার প্রদান করা হয়েছে।
উপজেলার রামপুর গ্রামের আলী আক্তারের ছেলে আব্দুল্লাহ বকুলতলা আইডিয়াল একাডেমির দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী হিসেবে প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জন করে। একই প্রতিষ্ঠানের দ্বিতীয় শ্রেণির ছাত্রী সাদিয়া আক্তার রিমি দ্বিতীয় স্থান অর্জন করে।
গত ১৮ এপ্রিল সেতাবগঞ্জ বড় মাঠে বোচাগঞ্জ কিন্ডারগার্টেন এসোসিয়েশন-বিকাশ এর আয়োজনে অনুষ্ঠিত প্রতিযোগিতায় প্রায় ৫০ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে।
আজ বুধবার বেলা ১১টায় বকুলতলা আইডিয়াল একাডেমিতে ২ নং ইশানিয়া ইউনিয়ন জামায়াতের সভাপতি আব্দুল বাতেন বিজয়ী দুই শিক্ষার্থীর হাতে চিত্রাঙ্কনের জন্য প্রয়োজনীয় সামগ্রী সম্মাননা উপহার হিসেবে প্রদান করেন।
সংক্ষিপ্ত বক্তব্যে তিনি বলেন, “শিশুদের সৃজনশীলতা বিকাশে এ ধরনের উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। ভবিষ্যতে আরও প্রতিভা বিকাশে সবাইকে এগিয়ে আসতে হবে।”
এ সময় উপস্থিত ছিলেন ২ নং ইশানিয়া ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের ইউপি সদস্য আব্দুল কুদ্দুস এবং প্রতিষ্ঠানের শিক্ষকবৃন্দ।

×

শেয়ার করুন:

Download High Quality Image
Share This

COMMENTS