বৃহস্পতিবার, ২৩শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

পাঁচবিবিতে পুকুরের পানিতে ডুবে দুই ভাইয়ের মৃত্যু

জয়পুরহাট প্রতিনিধি
জয়পুরহাটের পাঁচবিবিতে পুকুরে পানিতে গোসল করতে নেমে আপন দুই ভাইয়ের মৃত্যু হয়েছে। এই ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
আজ বুধবার বিকেল ৫ টায় উপজেলার আটাপুর ইউনিয়নের মাঝিনা গ্রামের লোহার পুকুরে মর্মান্তিক এই মৃত্যুর ঘটনা ঘটে।
নিহতরা হলো ঐ গ্রামের মো. এনামুল হকের ছেলে আলী হোসেন (১০) ও রহমত আলী (৯)। তারা দুজনেই মাঝিনা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৪র্থ ও ৫ম শ্রেণির ছাত্র।
স্থানীয় ইউপি সদস্য আমিনুল ইসলাম আমু ও প্রত্যক্ষদর্শীরা জানান, তারা স্কুল ছুটির বাড়িতে এসে পার্শ্ববর্তী পুকুরে (লোহার) ৪ বন্ধু মিলে গোসল করতে নামে। এসময় আল ইমরান নামের একজন তাদের পুকুরে দেখতে না পেয়ে বাড়িতে খবর দেয়। এরপর লোকজন এসে পুকুরে নেমে পানির নিচ থেকে তাদের তুলে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে তাদের মৃত্যু হয়।
আপন দুই ভাইয়ের এমন মর্মান্তিক মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে আসে।

×

শেয়ার করুন:

Download High Quality Image
Share This

COMMENTS