

বোচাগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি
দিনাজপুরের বোচাগঞ্জ উপজেলা প্রশাসন আয়োজিত ক্রিকেট টুর্নামেন্ট-২০২৬ এর শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।
আজ মঙ্গলবার বেলা ১১টায় উপজেলার ঐতিহ্যবাহী বড়মাঠে ক্রিকেট টুর্নামেন্ট এর উদ্বোধন করেন প্রধান অতিথি বোচাগঞ্জ উপজেলা নিবার্হী অফিসার মো. মারুফ হাসান। এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. সফিকুল আলম, সেতাবগঞ্জ পৌর বিএনপির সভাপতি মো. নওসাদ আলী, উপজেলা প্রকৌশলী মো. জিবরীল আহাম্মদ, সাবেক ছাত্র নেতা এম ওয়ালী ফ্লাড, বোচাগঞ্জ থানার এস আই মো. মহুবার প্রমুখ। উপজেলার ২৬টি ক্লাব উক্ত ক্রিকেট টুর্নামেন্ট এ অংশ গ্রহন করছেন। উদ্বোধনী খেলায় ইলাভেন ফ্রেন্ডস এর সাথে ইউনাইটেড আরসিপি প্রতিদ্বন্দ্বীতা করছেন।
