×

হাকিমপুরে সাজাপ্রাপ্ত আসামিসহ দুজন গ্রেফতার

হিলি (দিনাজপুর) প্রতিনিধি
দিনাজপুরের হাকিমপুর থানা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে মাদক মামলায় ৬ মাসের সাজাপ্রাপ্ত আসামি মাসুম রানা ওরফে মাসুদ রানা (৩১) ও চুরি মামলায় হৃদয় (২২) নামে দুই জনকে গ্রেফতার করেছে পুলিশ।
সোমবার মধ্যে রাতে হাকিমপুর থানা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে আসামীদের গ্রেফতার করে নিয়ে আসে। আজ বিকেলে আসামিদের আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।
আজ মঙ্গলবার (২১ জুলাই) সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেছেন হাকিমপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মো. জাকির হোসেন।
গ্রেফতারকৃত আসামীরা হলেন, থানার খট্রামাধবপাড়া এলাকার আবুল কাশেম এর ছেলে মাসুম রানা ওরফে মাসুদ রানা এবং পার্শ্ববর্তী নবাবগঞ্জথানার বাজিতপুর এলাকার মৃত মিজানুর রহমানের ছেলে হৃদয়।
ওসি মো. জাকির হোসেন জানান, জেলা পুলিশ সুপার মহোদয়ের দিকনির্দেশনা ও হাকিমপুর সার্কেল এএসপি মহোদয়ের পরামর্শে আমার নেতৃত্বে হাকিমপুর থানার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক ও মাদক মুক্ত রাখতে পুলিশের বিশেষ অভিযান অব্যাহত রয়েছে।গোপন সংবাদের ভিত্তিতে হাকিমপুর থানা পুলিশের চৌকস দল বিশেষ অভিযান চালিয়ে মাদক মামলায় ৬ সাজাপ্রাপ্ত পলাতক আসামি ও জিডি, সিআরপিসি মামলায় দুই জনকে গ্রেফতার করে থানায় নিয়ে আসে। জিআর মামলা নং ৩৪২/১৮ এবং জিডি নং ১০৮৬। আইনি প্রক্রিয়া শেষে আজ বিকেলে গ্রেফতারকৃত আসামীদের আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে বলে জানান তিনি।

মন্তব্য করুন

যে ঘরগুলোতে * চিহ্ন রয়েছে সেগুলো অবশ্যই পূরণ করতে হবে।