×

ফুলবাড়ীতে বিজিবির অভিযানে সাড়ে ৪ লাখ টাকার মাদকসহ মোটরসাইকেল জব্দ

নিজস্ব প্রতিবেদক
দিনাজপুরের ফুলবাড়ীতে পৃথক তিনটি মাদক ও চোরাচালানবিরোধী অভিযান চালিয়ে ৪ লাখ ৪৪ হাজার ১০০ টাকা মূল্যের মালামালসহ একজনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। মালামালের মধ্যে রয়েছে ভারতীয় নেশাজাতীয় ট্যাবলেট, একটি মোটরসাইকেল ও বাংলাদেশি যৌন উত্তেজক সিরাপ।
ফুলবাড়ী ব্যাটালিয়ন (২৯ বিজিবি) সূত্রে জানা গেছে, গত ১৯ থেকে ২১ জুলাই পর্যন্ত ব্যাটালিয়নের অধীনস্থ সীমান্ত এলাকার কাটলা বিশেষ ক্যাম্প, বড়গ্রাম ও দাইনুর বিওপির সদস্যরা পৃথক তিনটি মাদক ও চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করে এসব মালামাল জব্দ করা হয়। অভিযানে একজনকে আটক করা হয়।
এ সময় তার কাছ থেকে ৩ হাজার ১৭২ পিস ভারতীয় নেশাজাতীয় ট্যাবলেট, একটি মোটরসাইকেল এবং ২৪০ বোতল বাংলাদেশি যৌন উত্তেজক সিরাপ জব্দ করা হয়। বিজিবি জানায়, জব্দ করা মাদক ও অন্যান্য মালামালের মোট সিজার মূল্য ৪ লাখ ৪৪ হাজার ১০০ টাকা।
ফুলবাড়ী ব্যাটালিয়ন ২৯ বিজিবির অধিনায়ক লে. কর্ণেল মোহাম্মদ আরিফ উজ-জামান জানান, সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালান প্রতিরোধে বিজিবির অভিযান ধারাবাহিকভাবে পরিচালিত হচ্ছে। ভবিষ্যতেও একইভাবে পেশাদারিত্ব ও দৃঢ়তার সঙ্গে মাদক ও চোরাচালান বিরোধী অভিযান পরিচালনাসহ অবৈধ মালামাল জব্দ এবং সংশ্লিষ্টদের আইনের আওতায় আনার কার্যক্রম অব্যাহত থাকবে।

মন্তব্য করুন

যে ঘরগুলোতে * চিহ্ন রয়েছে সেগুলো অবশ্যই পূরণ করতে হবে।