

দিনাজপুর প্রতিনিধি
জাতীয় গণতান্ত্রিক পার্টি (জাগপা) দিনাজপুর জেলা শাখার সভাপতি সৈয়দ ইমরুল কায়েস রুপমের মা সাবেক শিক্ষিকা সৈয়দা লাবিবাতুন নেছা ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি দিনাজপুর শহরের পুরাতন বাহাদুর বাজার এলাকার বাসিন্দা মরহুম সৈয়দ আনোয়ারুল ইসলাম এর স্ত্রী।
আজ সোমবার সকালে সাড়ে ৮টায় বার্ধক্য জনিত কারণে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন। মরহুমার জানাজার নামাজ বাদ মাগরিব দিনাজপুর স্টেশন জামে মসজিদে অনুষ্ঠিত হয়েছে । জানাজা শেষে ফরিদপুর গোরস্থানে দাফন সম্পন্ন করা হয়েছে। মরহুমার মৃত্যুতে জাগপা অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীসহ বিভিন্ন রাজনৈতিক দলের স্থানীয় নেতৃবৃন্দ, সামাজিক ব্যক্তিত্ব এবং সর্বস্তরের সাধারণ মুসল্লিরা অংশগ্রহণ করেন। মরহুমার মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন বিভিন্ন দলের নেতৃবৃন্দ। শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে তারা মরহুমার আত্মার মাগফিরাত কামনা করেন।
