শুক্রবার, ২৭শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

ঠাকুরগাঁও জেলা ক্রোড়া অফিসের আয়োজনে সাঁতার প্রশিক্ষণের উদ্বোধন

দিনাজপুর প্রতিনিধি
ক্রীড়া পরিদপ্তরের বার্ষিক ক্রীড়া কর্মসূচী ২০২৪-২৫ এর আওতায় ঠাকুরগাঁও জেলা ক্রীড়া অফিসের আয়োজনে মাসব্যাপী সাঁতার প্রশিক্ষণের উদ্বোধন করা হয়েছে।
বুধবার সাঁতার প্রশিক্ষণের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পীরগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার রাকিবুল হাসান।
ঠাকুরগাঁও জেলা ক্রীড়া অফিসার মো. আসাদুজ্জামান এর সভাপতি কে বিশেষ অতিথি ছিলেন পীরগঞ্জ রামদেবপুর আদর্শ উচ্চ বিদ্যালয় পরিচালনা পরিষদের সভাপতি গৌতম চন্দ্র রায়, প্রধান শিক্ষক তাপস চন্দ্র রায় বিভিন্ন স্কুলের সহকারি শিক্ষকবৃন্দ।
অনুষ্ঠানে অতিথিরা সাঁতারের বিশেষ গুরুত্ব কথা তুলে ধরেন এবং সাঁতার প্রশিক্ষণের সফলতা কামনা করেন।
উল্লেক্ষ্য যে, পীরগঞ্জ উপজেলার বিভন্ন শিক্ষা প্রতিষ্ঠন থেকে ৪০ জন বালক ও বালিকা মাসব্যাপী সাঁতার প্রশিক্ষণে অংশ নিবে।

×

শেয়ার করুন:

Download High Quality Image
Share This