×

সাদুল্লাপুরে ধানবোঝাই নসিমনের চাকায় পিষ্ট হয়ে ভ্যানচালক নিহত

গাইবান্ধা প্রতিনিধি
গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার ভাতগ্রাম ইউনিয়নের টিয়াগাছা পশ্চিমপাড়া এলাকায় ধানবোঝাই একটি নসিমনের চাকায় পিষ্ট হয়ে জব্বার (৫০) নামে এক ভ্যানচালকের মৃত্যু হয়েছে।
নিহত জব্বার উপজেলার ভাতগ্রাম ইউনিয়নের টিয়াগাছা পশ্চিমপাড়া গ্রামের বাসিন্দা। তিনি খেজের উদ্দিনের ছেলে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, আজ বুধবার বিকেল সাড়ে ৪টার দিকে ধানবোঝাই একটি নসিমন সড়ক দিয়ে যাওয়ার সময় ভ্যানচালক জব্বারকে ধাক্কা দেয়। এতে তিনি সড়কে ছিটকে পড়ে নসিমনের চাকায় পিষ্ট হয়ে গুরুতর আহত হন। স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে সাদুল্লাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে তিনি মারা যান।
খবর পেয়ে সাদুল্লাপুর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। পরে সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করে।
সাদুল্লাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

মন্তব্য করুন

যে ঘরগুলোতে * চিহ্ন রয়েছে সেগুলো অবশ্যই পূরণ করতে হবে।