×

ফুলবাড়ী কাঠ ব্যবসায়ী সমিতি’র আত্মপ্রকাশ, দু’বছর মেয়াদী কমিটি গঠন

নিজস্ব প্রতিবেদক
ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্যদিয়ে উৎসবমুখর পরিবেশে দিনাজপুরের ফুলবাড়ীতে “ফুলবাড়ী কাঠ ব্যবসায়ী সমিতি” আনুষ্ঠানিকভাবে আত্মপ্রকাশ করেছে।
আজ শুক্রবার বিকেল সাড়ে ৪টায় সুজাপুর সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের হল রুমে আনুষ্ঠানিকভাবে এই কমিটির আত্মপ্রকাশ করা হয়।
এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে হাবিবুর রহমান বুলবুলকে সভাপতি এবং মোস্তাফিজুর রহমান (ফিজার) কে সাধারণ সম্পাদক করে ২১ সদস্যবিশিষ্ট দুই বছর মেয়াদী ফুলবাড়ী কাঠ ব্যবসায়ী সমিতির পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, আহ্বায়ক বিশিষ্ট কাঠ ব্যবসায়ী দিলীপ সরকার। এতে বক্তব্য রাখেন সমিতির উপদেষ্টা বিশিষ্ট শিল্পপতি গুপ্তা প্লাইউড অ্যান্ড উড প্রসেসিং ইন্ডষ্ট্রিজ-এর চেয়ারম্যান রাজু কুমার গুপ্ত, আলহাজ্ব মোবারক হোসেন, সাবেক ইউপি চেয়ারম্যান হারুনুর রশিদ, জীতেন্দ্রনাথ বর্মন।
বক্তারা বলেন, কাঠ ব্যবসায়ীদের অধিকার সংরক্ষণ, ব্যবসার পরিবেশ উন্নয়ন, পারস্পরিক সহযোগিতা বৃদ্ধি এবং সরকারের বিভিন্ন নীতিমালার সঙ্গে সমন্বয় করে ব্যবসাকে আরও গতিশীল করতে এই সংগঠন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। পাশাপাশি ব্যবসায়ীদের মধ্যে ঐক্য, শৃঙ্খলা ও সৌহার্দ্য বজায় রাখার ওপরও তারা গুরুত্বারোপ করেন।

নবগঠিত কমিটির অন্যান্য সদস্যরা হলেন, সিনিয়ন সহ-সভাপতি মো. নজমুল হক, সহ-সভাপতি মো. কামাল, মো. শহিদুল হক মেম্বার, মো. কুদ্দুস, যুগ্ম সাধারণ সম্পাদক মো. সুমন হোসেন, সহ-সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন ও মো. আজম, সাংগঠনিক সম্পাদক শ্রী লিটন সরকার, সহ-সাংগঠনিক সম্পাদক ফরহাদ হোসেন, কোষাধ্যক্ষ শ্রী অনুগ (ছোটন), দপ্তর সম্পাদক মো. মিলন, সহ-দপ্তর সম্পাদক অন্তর বাবু, প্রচার সম্পাদক এরশাদ মন্ডল, প্রকাশনা সম্পাদক মোকাররম হোসেন, সাংস্কৃতিক সম্পাদক মো. মোহসীন, কার্যনির্বাহী সম্পাদক আরিফুল ইসলাম, এনাজুল হক, মোহসীন ও আতাউর রহমান।
নবনির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাদক সমিতির প্রতি আস্থা রাখায় সকল ব্যবসায়ীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, এই সংগঠনের আত্মপ্রকাশের মধ্য দিয়ে উপজেলার কাঠ ব্যবসায়ীদের দীর্ঘদিনের প্রত্যাশা আজ পূরণ হলো। আগামী দিনে সকলকে সঙ্গে নিয়ে একটি শক্তিশালী, ঐক্যবদ্ধ ও ব্যবসাবান্ধব সংগঠন গড়ে তুলতে তারা আন্তরীকভাবে কাজ করবেন।

মন্তব্য করুন

যে ঘরগুলোতে * চিহ্ন রয়েছে সেগুলো অবশ্যই পূরণ করতে হবে।