×

বোচাগঞ্জে জাতীয় কন্যাশিশু দিবস উদযাপন

বোচাগঞ্জ(দিনাজপুর)প্রতিনিধি
“শিশু বিয়ে আর নয়, কন্যা করবে বিশ্ব জয়” এই প্রতিপাদ্য কে সামনে রেখে দিনাজপুরের বোচাগঞ্জ উপজেলায় জাতীয় কন্যা শিশু দিবস উদযাপনে র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ সোমবার বেলা ১১টায় উপজেলা অডিটোরিয়ামে র‌্যালী শেষে উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা জুলেখা খাতুনের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার মো. মারুফ হাসান। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাধারন সম্পাদক মো. সফিকুল আলম, সাংগঠনিক সম্পাদক মো. জামালউদ্দীন জামাল, উপজেলা মহিলা দলের সভানেত্রী মোছা. মোনয়ারা বেগম, উপজেলা আইসিটি কর্মকর্তা অহিদুল ইসলাম, পল্লী উন্নয়ন কর্মকর্তা মো. সাইফুজ্জামান প্রমুখ। আলোচনা সভায় শিশু কন্যা ও শিশুর প্রতি প্রতিটি পরিবারের সদস্যদকে যত্নশীল হওয়ার আশা ব্যক্ত করা হয়।