

বোচাগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি
দিনাজপুরের বোচাগঞ্জ উপজেলায় বিশ্ব হাত ধোয়া দিবস-২০২৬ পালিত হয়েছে। আজ বুধবার সকাল ১০টায় উপজেলার ইংলিশ স্কুল হতে একটি র্যালী বিভিন্ন এলাকা ঘুড়ে অত্র স্কুলে এসে আলোচনা সভায় মিলিত হয়।
উপজেলা জনস্বাস্থ্য সহকারী প্রকৌশলী ওয়াহিদা ফারজানার সভাপতিত্বে এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নিবার্হী অফিসার মো. মারুফ হাসান। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ বিজয় কুমার রায়, নিবার্চন কর্মকর্তা আব্দুল জব্বার, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম আহসান হাবীব, পল্লী উন্নয়ন কর্মকর্তা মো. জাহিদ হাসান। আলোচনা সভা শেষে ইংলিশ স্কুল এর শিক্ষার্থীদের হাত ধোয়ার সঠিক নিওম শিখানো হয়।
