×

চিরিরবন্দরে শিশুদের কোরআন সবক অনুষ্ঠিত

চিরিরবন্দর (দিনাজপুর) প্রতিনিধি
নৈতিকতা ও ধর্মীয় মুল্যবোধ উন্নয়নে মসজিদ ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রমে ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে শিশুদের কোরআন সবক অনুষ্ঠিত হয়েছে।
আজ বুধবার সকাল ১০টায় দিনাজপুরের চিরিরবন্দর উপজেলার ডাঙ্গারহাট আলহেরা একাডেমী মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে।
কোরআন সবক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন দিনাজপুর জেলা ইসলামিক ফাউন্ডেশনের উপ পরিচালক মো. মোস্তাফিজুর রহমান। ফিল্ড সুপার ভাইজার শাহ আনিছুর রহমান এর সভাপত্বিতে ও এইচ এম আব্দুল মালেক সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, কেন্দ্রীয় মাওসীক সভাপতি মো. জবাইদুর রহমান, মো. ওবায়দুর রহমান, মো. আশরাফুল আলম, মো. আব্দুস সোবাহান। প্রায় ২ শত শিশুকে কোরআন সবক নিতে উপজেলার বিভিন্ন এলাকার অভিভাবকরা তাদের শিশু সন্তানটি কে মসজিদ ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রমের আওতায় ভর্তি করেছেন বলে জানা গেছে।