

দিনাজপুর প্রতিনিধি
সারা বিশ্বের ন্যায় দিনাজপুর জেলাতেও বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে বিশ্ব হাত ধোয়া দিবস- ২০২৬ উদযাপন করা হয়েছে। এবারের প্রতিপাদ্য ” হাত ধোয়ার নায়ক হোন” বিষয় কে সামনে রেখে বিভিন্ন কর্মসূচির মধ্যে ছিল বর্ণাঢ্য র্যালি , হাত ধোয়ার কলা কৌশল ডেমো প্রদর্শন এবং আলোচনা সভা।
দিনাজপুর জেলা প্রশাসন ও জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর দিনাজপুর বিভাগ এর আয়োজনে আজ বুধবার সকাল দশটায় জেলা প্রশাসক কার্যালয় হতে বর্ণাঢ্য র্যালী বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় একইস্থানে গিয়ে শেষ হয়। এরপর সেখানে হাত ধোয়ার কলা কৌশল ডেমো প্রদর্শন করা হয়। শেষে একই স্থানে সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিভিন্ন দিক নির্দেশনামূলক বক্তব্য রাখেন জেলা প্রশাসক মো. রফিকুল ইসলাম, বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা পুলিশ সুপার মো. জেদান আল মুসা পিপিএম।
স্বাগত বক্তব্য রাখেন জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর দিনাজপুর বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. মুরাদ হোসেন।
এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার মো. আনোয়ার হোসেন, দিনাজপুর সড়ক ও জনপথ অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী মো. আসাদুজ্জামান, দিনাজপুর এলজিইডির নির্বাহী প্রকৌশলী মো. আলী হোসেন, জেলা শিক্ষা অফিসার খন্দকার মো. আলাউদ্দিন আল আজাদ, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর সদর উপজেলা প্রকৌশলী মো. মনজুরুল ইসলাম, জেলা অফিসের উপ-সহকারী প্রকৌশলী মো. আনিসুর রহমান,ওয়ার্ল্ড ভিশন দিনাজপুর এরিয়া ম্যানেজার সেবাস্টিয়ান পিউরীফিকেশন, বিভিন্ন সরকারি ও বেসরকারি দপ্তরের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ,বিভিন্ন স্কুলের শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ, বিভিন্ন এনজিওর কর্মকর্তা-কর্মচারীবৃন্দ, বিভিন্ন সাংগঠনের নেতৃবৃন্দসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ।
