বুধবার, ৪ঠা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

পঞ্চগড়ে ভোটার উদ্বুদ্ধকরণে সংগীতানুষ্ঠানের উদ্বোধন

পঞ্চগড় প্রতিনিধি
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষ্যে ভোটার উদ্বুদ্ধকরণ এবং আচরণবিধি অবহিতকরণের জন্য ট্রাকযোগে ভ্রাম্যমান উদ্বুদ্ধকরণ সংগীতানুষ্ঠানের শুভ উদ্বোধন করা হয়েছে।
আজ সোমবার সকালে জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে উক্ত অনুষ্ঠানের শুভ উদ্বোধন ঘোষণা করেন পঞ্চগড় জেলা প্রশাসক কাজী মো. সায়েমুজ্জামান। এ সময় জেলা নির্বাচন কর্মকর্তা মঞ্জুরুল হাসান, ইউরোপিয়ান ইউনিয়ন নির্বাচন পর্যবেক্ষণ মিশন বাংলাদেশ-২০২৬ এর প্রতিনিধি দীর্ঘমেয়াদী পর্যবেক্ষক এবং রাফায়েল ডিটাডি, মাশু দিম্মা পোলসেন, জেলা তথ্য অফিসার উজ্জ্বল শীলসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

Share This