বুধবার, ৪ঠা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

গাইবান্ধায় ভোট গ্রহনকারী কর্মকর্তাদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

গাইবান্ধা প্রতিনিধি
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গনভোট ২০২৬ উপলক্ষে ৩১ গাইবান্ধা ০৩ নির্বাচনী এলাকার ভোট গ্রহনকারী কর্মকর্তাদের দিন ব্যাপি এক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
আজ সোমবার দুপুরে পলাশবাড়ী উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা সহকারী রিটাইনিং অফিসার শেখ জাবের আহমেদ এর সভাপতিত্বে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।
কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাইবান্ধা জেলা প্রশাসক ও রিটাইনিং অফিসার মো: মাসুদুর রহমান মোল্লা।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাইবান্ধা জেলা পুলিশ সুপার মো. জসিম উদ্দিন, জেলা নির্বাচন অফিসার শহিদুল ইসলাম,জেলা আনসার ও ভিডিপি অফিসার আবু ছোলায়মান উপজেলা সহকারী কমিশনার ভুমি আল ইয়াসা রহমান তাপাদার ও থানার অফিসার ইনচার্জ সরোয়ার আলম খান প্রমুখ।
বক্তারা আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গনভোট ২০২৬ অবাধ সুষ্ঠু নিরপেক্ষ শান্তিপূর্ণ এবং গ্রহনযোগ্য করতে বিভিন্ন দিক নির্দেশনা মুলক বক্তব্য প্রদান করেন।

Share This