

বোচাগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি
দিনাজপুরের বোচাগঞ্জ উপজেলার ইশানীয়া ইউনিয়নের মুরারীপুর গ্রামে পুকুরে মাছ ধরার সময় একটি কষ্টি পাথরের মূর্তি পাওয়ার থবর আসে বোচাগঞ্জ থানা পুলিশের কাছে। দিনভর চেষ্টার পর পরিত্যাক্ত অবস্থায় ধান ক্ষেত থেকে বিষ্ণু মূর্তিটি উদ্ধার করে পুলিশ।
গতকাল মঙ্গলবার সকাল ১০টা হতে মুর্তি উদ্ধার অভিযান শেষ হয় রাত সাড়ে ১০টায়। এসআই (নিঃ) লিখন কুমার মন্ডল জাতীয় জরুরী সেবা ৯৯৯ এর মাধ্যমে জানতে পারে ইশানিয়া ইউনিয়নের দক্ষিণ মুরারীপুর গ্রামে জনৈক মো. সাইদ চৌধুরীর ধানের জমির আইলের উপর একটি কথিত কষ্টি পাথরের মূর্তি পড়ে আছে। বিষয়টি উক্ত অফিসার থানার ওসি মো. মিজানুর রহমান কে জানালে তিনি দ্রুত উক্ত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য ঘটনাস্থলে পুলিশ পাঠায়। এসআই (নিঃ) লিখন কুমার মন্ডল সঙ্গীয় ফোর্সসহ ঘটনাস্থলে উপস্থিত হয়ে ইশানিয়া ইউনিয়নের দক্ষিণ মুরারীপুর গ্রামের জনৈক মো. সাইদ চৌধুরীর ধানের জমির আইলের উপর হতে প্রায় ১১ কেজি ওজনের কষ্টি পাথরের বিষ্ণু মূর্তি উদ্ধার করে থানায় নিয়ে আসে। যার অনুমানিক মূল্য প্রায় ১১ লক্ষ টাকা। এবিষয়ে একটি জিডি করা হয়েছে জিডি নং-১৩৩৯। এরিপোর্ট লেখা প্রযন্ত মূর্তিটি বোচাগঞ্জ থানা হেফাজতে রয়েছে।
