

নিজস্ব প্রতিবেদক
দেশের স্বনামধন্য জীবন বীমা কোম্পানি আলফা ইসলামী লাইফ ইন্স্যুরেন্সে থাইল্যান্ড ট্যুর কনটেস্ট-২০২৬এ পারফরম্যান্স অর্জন করে বিজয়ী হয়েছেন দিনাজপুরের ফুলবাড়ী উপজেলার মাজেদ জাহাঙ্গীর হাশমী। নিষ্ঠা, পরিশ্রম ও অসাধারণ পারফরম্যান্সের স্বীকৃতি স্বরুপ আগামী ৩ আগস্ট কোম্পানির পক্ষ থেকে থাইল্যান্ড সফরে যাচ্ছেন তিনি।
জানা যায়, ফুলবাড়ী পৌর শহরের মধ্যগৌরীপাড়া (হাশমীপাড়া) সাইফুল্লাহ হাশমীর ছেলে মাজেদ জাহাঙ্গীর হাশমী (৪৫)। তিনি আলফা ইসলামী লাইফ ইন্স্যুরেন্স পিএলসি’র দিনাজপুর সেলস অফিসের অধীনস্ত ফুলবাড়ী শাখায় ২০২৫ সাল থেকে ফিনানশিয়াল এসোসিয়েট (এফ.এ) হিসেবে কাজ করছেন। আলফা ইসলামী লাইফ ইন্স্যুরেন্স তাদের কর্মীদের দক্ষ বৃদ্ধির জন্য বিভিন্ন প্রশিক্ষণের পাশাপাশি কর্মীদের কাজের প্রতি উৎসাহ তৈরি করতে লক্ষ্য প্রতিবছর ট্যুর কনটেস্ট এর মাধ্যমে পারফরম্যান্স এচিভকারীদের ওমরাহ, হজ্জ্বসহ দেশ-বিদেশে ট্যুরের ব্যবস্থা করে থাকে। খুব অল্প সময়ে সফলতা অর্জন করায় ফুলবাড়ীর মাজেদ জাহাঙ্গীর হাশমী থাইল্যান্ড ট্যুর কনটেস্ট-২০২৬ এ বিজয়ী হয়েছেন। আলফা ইসলামী লাইফ ইন্স্যুরেন্সের তত্ত্ববধানে ও সম্পূর্ণ খরচে ৫ দিনের থাইল্যান্ড সফরে যাচ্ছেন তিনি।
এ বিষয়ে মাজেদ জাহাঙ্গীর হাশমী বলেন, ২০২৫ সালে এফ.এ হিসেবে যোগ দিয়ে এক বছরের মধ্যে থাইল্যান্ড ট্যুর কনটেস্টে বিজয়ী হবো এটা ভাবতেই পারিনি। আলফা ইসলামী লাইফ ইন্স্যুরেন্স পিএলসি মাঠ পর্যায়ের কর্মীদের সবসময় গুরুত্ব দিয়ে থাকে। সকল এফ.এ সহকর্মীরা এর মাধ্যমে আরও উদ্বুদ্ধ হবে বলে মনে করছি।
আলফা ইসলামী লাইফ ইন্স্যুরেন্স পিএলসি’র ফুলবাড়ী শাখার ম্যানেজার মো. নাসিরুল হুদা চৌধুরী বলেন, ফুলবাড়ী শাখায় মোট ২০জন এফ.এ এবং ১হাজারের অধিক গ্রাহক রয়েছে। তাদের মধ্যে গ্রাহক বৃদ্ধির টার্গেট পূরণ করায় মাজেদ জাহাঙ্গীর হাশমী থাইল্যান্ড ট্যুর কনটেস্ট-২০২৬ বিজয়ী হয়েছেন। ফলে আগামী দিনে ফুলবাড়ীতে আলফা ইসলামী লাইফ ইন্স্যুরেন্সের কার্যক্রম আরও বেগবান হবে।
