×

দিনাজপুরে সার পরিস্থিতি নিয়ে বিনিময় সভা অনুষ্ঠিত

দিনাজপুর প্রতিনিধি
দিনাজপুর জেলায় সার পরিস্থিতি, সারের উত্তোলন, মজুদ ও বিপণন বিষয়ে সার ডিলার, কর্মকর্তা ও স্টেক হোল্ডারদের সাথে মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ মঙ্গলবার শিশু একাডেমি মিলনায়তনে জেলা কৃষি সমপ্রসারণ অধিদপ্তর (খামারবাড়ি) দিনাজপুর এর আয়োজনে এ মত বিনিময় সভায় সভাপতিত্ব করেন দিনাজপুরের জেলা প্রশাসক মো. রফিকুল ইসলাম।
সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন দিনাজপুর-৫ (ফুলবাড়ী-পার্বতীপুর) আসনের জাতীয় সংসদ সদস্য এ জেডএম রেজওয়ানুল হক, দিনাজপুর জেলা পরিষদের প্রশাসক এডভোকেট মোফাজ্জল হোসেন দুলাল, জেলা পুলিশ সুপার মো. জেদান আল মুসা পিপিএম, বিএডিসির যুগ্ম পরিচালক (সার) মো. জাহাঙ্গীর আলম, জেলা কৃষি সমপ্রসারণ অধিদপ্তরের জেলা প্রশিক্ষণ অফিসার মো. শাহ আলম প্রমুখ।
স্বাগত বক্তব্য রাখেন জেলা কৃষি সমপ্রসারণ অধিদপ্তরের উপপরিচালক কৃষিবিদ মো. আফজাল হোসেন। মত বিনিময় সভায় মঞ্চে উপস্থিত ছিলেন দিনাজপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক)’ এস এম হাবিবুল হাসান ও জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডঃ মো. আব্দুর রহিম।
উক্ত মত বিনিময় সভায় বোচাগঞ্জ উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ নয়ন কুমার সাহার উপস্থাপনায় এ সময় উপস্থিত ছিলেন দিনাজপুর জেলা ও বিভিন্ন উপজেলার সার ডিলার, কর্মকর্তা ও স্টেক হোল্ডারবৃন্দ।

মন্তব্য করুন

যে ঘরগুলোতে * চিহ্ন রয়েছে সেগুলো অবশ্যই পূরণ করতে হবে।