×

আন্তর্জাতিক আদিবাসী দিবস উপলক্ষে বীরগঞ্জে আলোচনা সভা

বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি
“আদিবাসী ধাত্রীদের সম্মান জীবন সুস্থতা সুরক্ষায় তাদের অবদান”প্রতিপাদ্যে সামনে রেখে দিনাজপুরের বীরগঞ্জে ৯ আগস্ট আন্তর্জাতিক আদিবাসী দিবস ২০২৬ উপলক্ষে এক বর্ণাঢ্য আলোচনা সভা, তীঁর ধনুক প্রতিযোগিতা সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
আজ শনিবার বেলা ১১টায় উপজেলার ভোগনগর ইউনিয়নের চাউলিয়া মিশন সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে উপজেলা আদিবাসী সমাজ উন্নয়ন সমিতির আয়োজনে ও উপজেলা আদিবাসী সমাজ কল্যাণ ফাউন্ডেশন, বাংলাদেশ কারিতাস দিনাজপুর অঞ্চল, ইএসডিও ও ঝানজিরা সমাজ কল্যাণ সংস্থা (JSKS) এর সহযোগিতায় আলোচনা সভায় উপজেলা আদিবাসী সমাজ উন্নয়ন সমিতি ও উপজেলা সমাজ কল্যাণ ফাউন্ডেশনের আহবায়ক জোসেফ হেমরম এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার সুমা খাতুন।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার, বীরগঞ্জ সার্কেল শাওন কুমার সরকার, জেলা জজ কোর্টের অ্যাডভোকেট রিচার্জ মূর্মু,নরেশ মুর্মু, সঞ্জিত কিসপট্রা,জেলা কারিতাস এর আঞ্চলিক পরিচালক রবি মার্ডী,ভোগনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. রাজিউর রহমান রাজু।
এসময় ভোগনগর ইউনিয়ন বিএনপির সভাপতি মো. জাকির হোসেন,চাউলিয়া মিশন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোছা. শামছুর নাহার, ভোগনগর ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য (প্যানেল চেয়ারম্যান) সাব্বির হাসান রয়েল, ইউপি সদস্য আমির আলী, সমাজ উন্নয়ন সমিতির সাবেক সভাপতি শীতল মার্ডী, কোষাধ্যক্ষ জুলি মূর্মুসহ স্থানীয় গন্যমান্য ব্যক্তি বর্গ উপস্থিত ছিলেন।
আলোচনা সভায় বক্তারা বলেন, আদিবাসীদের সংস্কৃতি, ঐতিহ্য রক্ষা করতে হবে। আদিবাসী আমাদের সমাজের গুরুত্বপূর্ণ অংশ। তাদের ভাষা, সংস্কৃতি ও জীবনধারা রক্ষা করা আমাদের সকলের দায়িত্ব। শিক্ষা ব্যবস্থা ধরে রাখা সহ নানান দিকে সজাগ রাখতে হবে। অনুষ্ঠানে মনোজ্ঞ সাংস্কৃতিক আদিবাসী শিল্পীরা নিজস্ব নৃত্য ও গান পরিবেশনের মাধ্যমে অতিথিদের বরুণ করেন। যা দর্শকদের হৃদয় ছুঁয়ে যায়। অনুষ্ঠানে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করে এক ভ্রাতৃত্বপূর্ণ পরিবেশের সৃষ্টি হয়। আয়োজকরা জানান, এ ধরনের আয়োজন আগামীতেও অব্যাহত থাকবে।
আলোচনা শেষে প্রধান অতিথি উপজেলা নির্বাহী অফিসার সুমা খাতুন আদিবাসীদের ঐতিহ্যবাহী নিত্য ব্যবহার্য জিনিস, গহনা, খাবার সহ নিত্যপ্রয়োজনীয় সামগ্রী বিভিন্ন স্টল ঘুরে দেখেন এবং নারী-পুরুষদের তীর-ধনুক প্রতিযোগিতার উদ্বোধন করেন।
অনুষ্ঠানটি পরিচালনা করেন আদিবাসী সমাজ কল্যাণ ফাউন্ডেশনের সদস্য কালিস্তুমা মার্ডী।

মন্তব্য করুন

যে ঘরগুলোতে * চিহ্ন রয়েছে সেগুলো অবশ্যই পূরণ করতে হবে।