×

ফুুলবাড়ীতে সার ব্যবসায়ীর ১ মাসের সাজা

নিজস্ব প্রতিবেদক
দিনাজপুরের ফুলবাড়ীতে ৪৬৭ বস্তা সারের হিসেবে গড়মিল এবং সার বিক্রির রশিদ দেখাতে না পারায় এক সার ব্যবসায়ীকে ১ মাসের সাজা প্রদান করা হয়েছে।
গতকাল সোমবার রাত ৮ টায় পৌর শহরের বাসষ্ট্যান্ড এলাকায় ভ্রাম্যমান আদালতে অভিযান চালিয়ে মেসার্স ভাই ভাই এন্টারপ্রাইজ এর স্বত্বাধিকারী তৌহিদুল ইসলামকে এই সাজা প্রদান করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট সামিউল ইসলাম।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ সাইফ আব্দুল্লাহ মুস্তাফিন, অতিরিক্ত কৃষি কর্মকর্তা শাহানুর রহমানসহ থানা পুলিশের সদস্যগণ।
নির্বাহী ম্যাজিষ্ট্রেট সামিউল ইসলাম বলেন, মেসার্স ভাই ভাইএন্টার প্রাইজ এর স্বত্বাধিকারী তৌহিদুল ইসলাম সার বিক্রির রশিদ দেখাতে না পারায় এবং ৪৬৭ বস্তা সারের হিসেবে গড়মিল থাকায়। অভিযোগের ভিত্তিতে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে ১৯৫৭ এর ৩ ধারা লঙ্ঘন এবং ভোক্তা অধিকার আইনে তাকে ১ মাসের সাজা প্রদান করা হয়েছে। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

মন্তব্য করুন

যে ঘরগুলোতে * চিহ্ন রয়েছে সেগুলো অবশ্যই পূরণ করতে হবে।