×

ফুলবাড়ীতে ইয়াবাসহ ২ মাদক কারবারি গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক
দিনাজপুরের ফুলবাড়ীতে ১৭ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ। রোববার বিকেলে উপজেলার চিন্তামন এলাকা থেকে তাদেরকে গ্রেফতার করা হয়। আজ সোমবার (৫অক্টোবর) দুপুরে তাদেরকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
গ্রেফতারকৃতরা হলেন উপজেলার শিবনগর ইউনিয়নের দাদপুর (পুরাতন বন্দর) গ্রামের মৃত হাবিল উদ্দিনের ছেলে চিহ্নিত মাদক ব্যবসায়ী এমদাদুল হক (৫০) ও দক্ষিণ বাসুদেবপুর (পুরাতন বন্দর) গ্রামের মৃত আফজাল হোসেনের ছেলে মো. নাছিম আলী (৪২)।
মামলা ও থানা সূত্রে জানা যায়, রোববার বিকেলে উপজেলার চিন্তামন এলাকায় মাদক কেনাবেচার খবরে তল্লাশী চালায় পুলিশ। এসময় গ্রেফতারকৃত আসামিদের কাছে ১৭ পিস ইয়াবা পাওয়া যায়। তাদের বিরুদ্ধে থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে, যার মামলা নং ৩; তারিখ ৪.১০.২৬।
ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম জানান, গ্রেফতারকৃত আসামিরা চিহ্নিত মাদক কারবারি। সোমবার দুপুরে তাদেরকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। এ ধরণের অভিযান অব্যাহত থাকবে।