

দিনাজপুর প্রতিনিধি
অক্টোবর সেবাপক্ষ-২০২৬ উপলক্ষে আজ সোমবার শহরের লালবাগ উন্নয়ন ক্লাব প্রাঙ্গনে দিনাজপুর লায়ন্স ক্লাবের আয়োজনে ফ্রি ডায়াবেটিস পরীক্ষা (ব্লাড গ্লুকোজ) অনুষ্ঠিত হয়েছে।
উক্ত কর্মসূচিতে উপস্থিত ছিলেন দিনাজপুর লায়ন্স ক্লাবের সেকেন্ড ভাইস প্রেসিডেন্ট লায়ন আলহাজ্ব মো. শাহ আলম, সেক্রেটারি লায়ন মো. সাইদুর রহমান সরকার, ডিরেক্টর লায়ন মো. সাইদুর রহমান,
ডিরেক্টর লায়ন মো. রফিকুল আমিন বাবু, ডিরেক্টর লায়ন মো. রেজোয়ান হোসেন চৌধুরী রানা, ডিরেক্টর লায়ন মো. মোজাফফর আলী মিলন, সদস্য লায়ন এএফএম শফিকুল ইসলাম দুলু, লায়ন্স ক্লাবের এ.ও মো. আব্দুস সবুর সরকার, অফিস সহকারী আনোয়ার হোসেন প্রমুখ।
উল্লেখ্য, প্রতি বছরের মত এবারও অক্টোবর সেবা সপ্তাহ উপলক্ষে লায়ন্স ক্লাবের আয়োজনে ফ্রি ডায়াবেটিস পরীক্ষা (ব্লাড গ্লুকোজ) ক্যাম্প অনুষ্ঠিত হয়। প্রায় চার শতাধিক রোগীর চিকিৎসা প্রদান করা হয়। চিকিৎসক হিসেবে উপস্থিত ছিলেন ডাঃ মো. আব্দুল মতিন ও ডাঃ মো. ইসতিয়াক চৌধুরী।
