

দিনাজপুর প্রতিনিধি
গাওসুল আযম বিএনএসবি আই হসপিটাল দিনাজপুর এর আয়োজনে পরিচ্ছন্ন ও পরিবেশ বান্ধব হাসপাতাল-চোখের সেবায় মানবিক অঙ্গীকার এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে গ্রীন এন্ড ক্লিন দিনাজপুর (পরিষ্কার পরিচ্ছন্ন) বর্ণাঢ্য র্যালীর মধ্যদিয়ে এ কার্যক্রমের শুভ উদ্বোধন করা হয়েছে।
আজ সোমবার উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিনাজপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এস.এম হাবিবুল হাসান।
এ সময় উপস্থিত ছিলেন চক্ষু হাসপাতালের সাধারণ সম্পাদক ডাঃ চৌধুরী মোসাদ্দেকুল ইজদানী কোষাধ্যক্ষ সুজাউর রব চৌধুরী, সাংগঠনিক সম্পাদক ডাঃ জনাব আলী, নির্বাহী সদস্য অ্যাডভোকেট মেহেরুল ইসলাম, আব্দুস সবুর, চৌধুরী,মালেক পারভীন, আজীবন সদস্য নাজমা মসির, জোহরা রহমান বার্লি, মো. সামছুল আলম সহ কমিটির কর্মকর্তা ও সদস্যবৃন্দ। এছাড়াও দিনাজপুর পৌরসভার পরিচ্ছন্ন কর্মীবৃন্দ অংশ নেন।
