×

দিনাজপুর লায়ন্স ক্লাবের চক্ষু চিকিৎসা ওষুধ প্রদান

দিনাজপুর প্রতিনিধি
অক্টোবর সেবাপক্ষ-২০২৬ উপলক্ষে শহরের লায়ন্স মোড় ফুলবাড়ী বাসস্ট্যান্ড (নিমনগর) লায়ন্স ভবনে দিনাজপুর লায়ন্স ক্লাবের আয়োজনে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ওষুধ প্রদান করা হয়েছে।
আজ রোববার আয়োজিত কর্মসূচিতে উপস্থিত ছিলেন দিনাজপুর লায়ন্স ক্লাবের প্রেসিডেন্ট লায়ন মো. সাইদুর রহমান মন্ডল, সেক্রেটারি লায়ন মো. সাইদুর রহমান সরকার, সেকেন্ড ভাইস প্রেসিডেন্ট লায়ন আলহাজ্ব মো. শাহ আলম, ডিরেক্টর লায়ন মো. সাইদুর রহমান, ডিরেক্টর লায়ন মো. রেজোয়ান হোসেন চৌধুরী রানা, ডিরেক্টর লায়ন মো. রফিকুল আলম বাবু, ডিরেক্টর লায়ন মো. মোজাফফর আলী মিলন প্রমুখ।
চক্ষু চিকিৎসা সেবা প্রদান করেন বিশিষ্ট চক্ষু বিশেষজ্ঞ লায়ন ডাঃ টি. জামান ও লায়ন ডাঃ মো. আনছার আলী। সহযোগি হিসেবে ছিলেন টেকনিসিয়ান মো. আজগার আলী। এ সময় লায়ন্স ক্লাবের এ.ও মো. আব্দুস সবুর সরকার উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, প্রতি বছরের মত এবারও অক্টোবর সেবা সপ্তাহ উপলক্ষে লায়ন্স ক্লাবের আয়োজনে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ঔষধ প্রদান করে আসছে। প্রায় দুই শতাধিক রোগীর চক্ষু চিকিৎসা প্রদান করা হয়।