শুক্রবার, ২৭শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

নন্দীগ্রামে মোটরসাইকেল-ভটভটি মুখোমুখি সংঘর্ষে নিহত ১

নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি
বগুড়ার নন্দীগ্রামে সড়ক দুর্ঘটনায় ১ জন নিহতের খবর পাওয়া গেছে। প্রাপ্ত তথ্যে জানা যায়, আজ রবিবার আনুমানিক সকাল সাড়ে ৯টায় নন্দীগ্রাম উপজেলার দেওগ্রাম-ভুস্কুর বাজার এলাকায় ভটভটি ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মো. মিজানুর রহমান (৪০) নামে এক মোটরসাইকেল আরোহী গুরুতর আহত হয়। পরে স্থানীয়দের সহায়তায় তাকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে ডাক্তার  মৃত ঘোষণা করেন।

নিহত মিজানুর রহমান উপজেলার ৫নং ভাটগ্রাম ইউনিয়নের দাঁড়িয়াপুর গ্রামের মেহেদী হাসানের ছেলে ও পেশায় চাকুরিজীবী ছিলেন।

স্থানীয়রা জানান, মিজানুর রহমান মোটরসাইকেল যোগে নিজ বাড়ি থেকে কর্মস্থল বাংলাদেশ কৃষি ব্যাংক বিবিরপুকুর শাখায় যাওয়ার পথে সড়ক দুর্ঘটনার শিকার হন। গুরুতর আহত অবস্থায় স্থানীয় জনসাধারণ তাকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের জরুরী বিভাগ নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহত মিজানুর রহমান কাহালু উপজেলার বাংলাদেশ কৃষি ব্যাংক বিবিরপুকুর শাখায় সুপারভাইজার পদে কর্মরত ছিলেন বলে জানা গেছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত নিহতের লাশ বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে রাখা হয়েছে। আইনগত প্রক্রিয়া শেষে লাশ পরিবারের নিকট হস্তান্তর করা হবে।

×

শেয়ার করুন:

Download High Quality Image
Share This