

পঞ্চগড় প্রতিনিধি
আজ মঙ্গলবার দুপুরে পঞ্চগড় প্রেসক্লাবের আয়োজনে অসুস্থ সাংবাদিকদের জন্য পানি সম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদের ব্যাক্তিগত পক্ষ থেকে আর্থিক সহায়তা প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
তিনি বলেন শিশু রামিছাকে ধর্ষণের পরে গলাকেটে হত্যা করা হয়েছে। প্রধানমন্ত্রী নিজের সন্তানের মত করে সেই বাসায় গিয়ে খোঁজ নিয়েছেন এবং দ্রুত হত্যাকাণ্ডের বিচার নিশ্চিতের আশ্বাস দিয়েছেন। তবে সেদিন তাঁর আগমন ঘিরে একটি রাজনৈতিক দল সেখানে মব সৃষ্টির চেষ্টা করেছিল।
তিনি আরো বলেন, সরকার যখন তেলের পাম্পে সংকট নিরসরে বিরোধী দলকে সাথে নিয়ে কাজ শুরু করলো ঠিক তখনি সংকট দূর হয়ে গেল। তাহলে কারা এসব করতো পরিস্কার হয়ে গেছে।
মন্ত্রী বলেন, সরকারের উন্নয়ন কার্যক্রম চলমান আছে। চলতি বছরের নভেম্বর প্রধানমন্ত্রীকে পঞ্চগড়ে নিয়ে আসার পরিকল্পনাও নেয়া হয়েছে। এখানকার সেতু, বিকল্প সড়ক, সরকারি অডিটোরিয়াম সহ অনেক কিছু উন্নয়ন প্রয়োজন। আশা করি বিএনপি সরকার এসব উন্নয়ন করবে।
অনুষ্ঠানে পঞ্চগড় প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সরকার হায়দারের সঞ্চালনায় জেলা পরিষদের প্রশাসক তৌহিদুল ইসলাম, জেলা বিএনপির আহ্বায়ক জাহিরুল ইসলাম কাচ্চু, জেলা আইনজীবী সমিতির সভাপতি এ হাসান প্রধান প্রমুখ বক্তব্য রাখেন।
অনুষ্ঠানে পঞ্চগড় প্রেস ক্লাবের সদস্যরা সহ বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠান শেষে অসুস্থ সাংবাদিকদের হাতে আর্থিক সহায়তা তুলে দেন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ। পরে সাংবাদিক, রাজনৈতিক নেতৃবৃন্দ ও অতিথিদের অংশগ্রহণে এক সংক্ষিপ্ত মতবিনিময় অনুষ্ঠিত হয়। এসময় মানবিক সহায়তা, সাংবাদিকদের কল্যাণ এবং পঞ্চগড়ের সার্বিক উন্নয়নে সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান জানানো হয়।
