×

বীরগঞ্জে মাদকবিরোধী অভিযানে ৪ জনের বিভিন্ন মেয়াদে সাজা

বীরগঞ্জ(দিনাজপুর)প্রতিনিধি
দিনাজপুরের বীরগঞ্জে মাদক ব্যবসায়ী ও সেবনকারীদের বিরুদ্ধে পরিচালিত বিশেষ অভিযানে চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড প্রদান করা হয়েছে। আজ রোববার বীরগঞ্জ থানা পুলিশ শহরের বিভিন্ন স্থানে এই অভিযান পরিচালনা করে।
গ্রেপ্তারকৃতদের সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে পরিচালিত ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হয়।
সাজা প্রাপ্তরা হলেন- উপজেলার উত্তর সুজালপুর মোজাহারুলের ছেলে ফারুক হোসেন (৩ মাস), কাজল গ্রামের মৃত ক্ষিতীশ চন্দ্র রায় ছেলে তাপস চন্দ্র রায় (১ বছর), পৌরসভার মাকড়াই এলাকার আনিস ইসলামের ছেলে মুসিকুল ইসলাম (৩ মাস) এবং নিজপাড়া কল্যাণী হাট এলাকার মৃত নজরুল ইসলামের ছেলে উজ্জল কে (৩ মাস) কারাদণ্ডসহ প্রত্যেককে অর্থদণ্ড দেন।
বীরগঞ্জ থানার অফিসার ইনচার্জ সাইফুল ইসলাম জানান, মাদক কারবারি ও সেবনকারীদের বিরুদ্ধে অভিযান অব্যাহত রয়েছে যে কোন মূল্যে মাদক নিয়ন্ত্রণ করতে আমরা প্রতিজ্ঞাবদ্ধ।
সাজাপ্রাপ্ত আসামিদের যথাযথ পুলিশ স্কটের মাধ্যমে দিনাজপুর জেলা কারাগারে প্রেরণ করা হয়েছে।

মন্তব্য করুন

যে ঘরগুলোতে * চিহ্ন রয়েছে সেগুলো অবশ্যই পূরণ করতে হবে।